সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Punjab serial killer wrote dhokebaaz on victim's back, killed 11 people in 18 months

দেশ | মৃতদেহে লেখা ‘বিশ্বাসঘাতক’, দেড় বছরে ১১টি খুন, পুলিশের জালে ‘সিরিয়াল কিলার’

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৫ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: গত ১৮ মাসে ১১টি খুন। সঙ্গে ডাকাতিও। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশের জালে ধরা পড়লেন পঞ্জাবের ‘সিরিয়াল কিলার’। মঙ্গলবার রূপনগর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম রাম স্বরূপ ওরফে সোধি। জেরায় অপরাধের কথা স্বীকার করেছেন স্বরূপ।

 

পুলিশ জানিয়েছে, ৩৭ বছর বয়সি ওই যুবক হোশিয়ারপুর জেলার চৌরা গ্রামের বাসিন্দা। গত ১৮ আগস্ট করতারপুর সাহিবে এক যুবকের দেহ উদ্ধার হয়। মন্দ্রা টোল প্লাজায় চা-জল দেওয়ার কাজ করতেন। তদন্তে নামে পুলিশ। কিন্তু সে সময়ে দীর্ঘ চার মাস কেটে গেলেও ওই খুনের কিনারা হয়নি। গত সোমবার ওই পুরনো মামলায় স্বরূপকে গ্রেফতার করে পুলিশ। জেরায়ে সে খুনের কথা স্বীকার করে। এর পাশাপাশি পুলিশকে জানান, তিনি আরও ১০টি খুন করেছেন! তার কথা শুনে হতভম্ব হয়ে যান পুলিশ আধিকারিকরা।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাম স্বরূপের খুনের পদ্ধতিটিও ছিল অভিনব। রাতের বেলা বেছে বেছে পুরুষদের গাড়িতে লিফ্‌ট দিতেন বা যৌন সংসর্গে লিপ্ত হওয়ার প্রস্তাব দিতেন স্বরূপ। গাড়িতে ওঠার কিছু ক্ষণ পরেই তাঁদেরকে ভয় দেখিয়ে কাছে থাকা টাকাপয়সা কিংবা মূল্যবান সামগ্রী কেড়ে নেওয়া হত। সব শেষে শ্বাসরোধ করে কিংবা মাথায় ভারী ইট দিয়ে আঘাত করে খুন করতেন শিকারদের। একটি মৃতদেহের পিঠে ছুরি দিয়ে বিশ্বাসঘাতকও লিখেছিলেন স্বরূপ। দেহটি ছিল এক প্রাক্তন সেনা জওয়ানের। বর্তমানে সুরক্ষাকর্মী ছিলেন।

 

পুলিশ আরও জানিয়েছে, স্বরূপ বিবাহিত। তাঁর তিনটি সন্তান রয়েছে। দুই বছর আগে পরিবার এবং ঘর ছেড়ে চলে যান। গত ১৮ মাসে পঞ্জাবের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে মোট ১১টি খুন করেছিলেন রাম। এর মধ্যে পাঁচটি খুনের প্রমাণ পেয়েছে পুলিশ। বাকিগুলির খোঁজ চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া