বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৪ ডিসেম্বর ২০২৪ ০২ : ৫৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বড়দিনে চারদিকে আনন্দ রোশনাই। তার মাঝেই আমেরিকার কলোরাডোতে হুলস্থূল কাণ্ড। দমকল কেন্দ্র থেকে উদ্ধার হয় স্থানীয় চার্চের সদ্যজাত যিশুখ্রীষ্টের মূর্তি। এখানেই শেষ নয়। চোর ওই যিশুর মূর্তির মুখে একটি ক্ষমাপত্র টেপ দিয়ে সেঁটে দিয়েছে। পুরো ঘটনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছে কলিন্স পুলিশ ডিপার্টমেন্ট।
যিশুর মূর্তি উধাওয়ের পর সিসিটিভি ফুটেজের একটি ছবি শেয়ার করেছিল পুলিশ। যেখানে একটি তরুণকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওই তরুণই দু'হাতে ধরে রয়েছে যিশুর মূর্তিটি। ফেসবুকে পুলিশের লেখা হয়েছিল, "এই ব্যক্তি যিশুকে সদ্যজাত অবস্থার মূর্তিটি চুরি করে ক্রিসমাস নষ্ট করার চেষ্টা করেছে। আপনি যদি এই সন্দেহভাজন ব্যক্তিকে চিনতে পারেন, অনুগ্রহ করে অফিসার ব্রিটিংহামকে অবহিত করুন।"
এরপর আর বেশি ঝক্কি পোহাতে হয়নি পুলিশকে। চোর অনুশোচনা কাবু হয়েছে। যিশুর চুরি করা মূর্তিটি ফোর্ট কলিন্সের দমকল কেন্দ্রে ফেলে দিয়ে গিয়েছে। যা দমকল কর্মীরাই দেখে উদ্ধার করেন। পরে যা ইন্সটাগ্রাম পোস্টে পুলিশ জানায়। পুলিশ প্রকাশিত ছবিতেও দেখা যায়, দু'জন দমকল কর্মী উদ্ধার হওয়া যিশুর মূর্তিটি ধরে রয়েছেন। যিশুর মুখে নোট সাঁটা।
ক্ষমাপত্রে তোর লিখেছিলেন, "আমি সত্যিই দুঃখিত। আমি বড় ভুল করেছি। এটি আর ঘটবে না।" চুরি কে করেছিল তা এখনও স্পষ্ট নয়। কারোর বিরুদ্ধে কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করেনি।
এই ঘটনা নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে। অনেকেই ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন। তাদের মধ্যে কেউ কেউ বিশ্বাসই করতে পারছিলেন না যে, চোর একটি দমকল কেন্দ্রে মূর্তিটি রেখে গিয়েছে৷ একজন বিদ্রূপ করে বলেছেন, "এটা জাতীয় সংবাদ হওয়া উচিত।" চোরের হাতে লেখা নোট সম্পর্কে একজন ব্যক্তি বলেছিলেন, "এটা আমার কাছে কলেজের বাচ্চার ক্ষমা চাওয়ার মতো মনে হচ্ছে।"
কেউ কেউ আবার লিখেছেন, "আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই গল্পে এতটাই মশগুল হয়ে পড়েছি যে আমি ভুলে গিয়েছিলাম যে, আমি কলোরাডোতে থাকি না। এখন আমি খুব খুশি, কারণকলোরাডো শিশু যিশুকে ফিরে পেয়েছে।" একজন বলেছিলেন, "অপরাধী ক্ষমা চেয়ে মূর্তি ফিরিয়ে দিয়েছে । সে অনুতপ্ত। আমি এখানে কোন দোষ দেখছি না।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?