সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যাত্রীদের সুখের দিন শেষ, বিমানে হ্যান্ড লাগেজ নিয়ে ভ্রমণে নয়া নির্দেশিকা জারি

RD | ২৪ ডিসেম্বর ২০২৪ ২২ : ৪৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিমানে ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে বিমানবন্দরে যাওয়ার আগে 'ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি-র' (BCAS) নতুন হ্যান্ড লাগেজ নীতি জানা খুবই প্রয়োজন। প্রি-এমবার্কেশন সিকিউরিটি চেকপয়েন্টে যাত্রী-চাপ ক্রমশ বাড়ছে। ফলে হিমশিম খেতে হচ্ছে বিসিএএস এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স-কে (সিআইএসএফ)। এরপরই এই দুই বাহিনী বিমানে হ্যান্ড লাগেজ নীতি কঠোর করেছে। যা সব বিমান সংস্থাগুলি মানতে বাধ্য।

নয়া বিসিএএস হ্যান্ড ব্যাগেজ নীতি অনুসারে, যাত্রীরা এখন বিমানের ভিতরে শুধুমাত্র একটা হ্যান্ড লাগেজ রাখতে পারবেন। অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক উড়ানের মধ্যে একজন যাত্রী কেবল একটি হাত বা কেবিন ব্যাগ বহন করতে পারেন। 

এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে, ইকোনমি বা প্রিমিয়াম ইকোনমি ক্লাসে ভ্রমণকারীরা ৭ কেজি পর্যন্ত ওজনের একটি হ্যান্ড লাগেজ রাখতে পারবেন।বিজনেস ক্লাসে ভ্রমণের ক্ষেত্রে এই সীমা ১০ কেজি। বিমান সংস্থাগুলি জানিয়েছে, লাগেজের মাপ হতে হবে উচ্চতায় ৫৫ সেমি (২১.৬ ইঞ্চি), দৈর্ঘ্য ৪০ সেমি (১৫.৭ ইঞ্চি), এবং প্রস্থে ২০ সেমি-র (৭.৮ ইঞ্চি)।

যে সমস্ত যাত্রীরা ২০২৪ সালের  2 মে-র আগে বিমানের টিকিট বুক করেছেন তাঁরা এই নয়া নিয়মের আওতায় পড়বেন না। এক্ষেত্রে ইকোনমি যাত্রীদের জন্য ৮ কেজি, প্রিমিয়াম ইকোনমি যাত্রীদের জন্য ১০ কেজি এবংবিজনেস ক্লাসের জন্য ১২ কেজি পর্যন্ত ছাড় কার্যকর হবে। ২রা মে-র পরে করা যেকোনও টিকিটের ক্ষেত্রে যাত্রীদের নতুন লাগেজ নীতির অনুসরণ করতে হবে।

ইন্ডিগো এয়ারলাইন্স যাত্রীদের সর্বোচ্চ ৭ কেজি ওজনের একটি কেবিন ব্যাগ বহনের অনুমতি দিয়ে থাকে। এগুলি ছাড়াও, যাত্রীদের ৩ কেজি ওজনের হ্যান্ড লাগেজ নিয়ে বিমানে চড়ায় ছাড় রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া