বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ১৪Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ শহরে শীত হাজির। ঠান্ডার আঁচ বেশ ভালই অনুভূত হচ্ছে। ত্বকও তাই জানান দিচ্ছে। ত্বকের সর্বত্রই টান ধরা, শুষ্কতা শুরু হয়ে গেছে। খসখস করছে ও টানটান ভাব মনে হচ্ছে। এই সময়ে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। না হলে হতে পারে একাধিক সমস্যা। ত্বক ফেটে কুঁচকে যাওয়া , রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে যায়। শীতকালে ত্বকের মধ্যেকার জলীয়ভাগ কমে যাওয়ার কারণেই এই সমস্যাগুলি দেখা যায়। ঠান্ডায় সাধারণত জল খাওয়াও কম হয়। তাই ত্বক ডিহাইড্রেটেড হয়ে যায়। ত্বকের এই অবস্থাকে বদলে দিতে ঘরোয়া টোটকায় ভরসা রাখুন। জেনে নিন কীভাবে বানাবেন এই ঘরোয়া ক্রিম।
হাফ কাপ আমন্ড বাদাম সারারাত ভিজিয়ে রাখুন। পরেরদিন ভেজানো বাদামের খোসা ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে দিয়ে দিন। এর উপর এক চামচ গোলাপ জল দিয়ে দিন। ভাল করে ব্লেন্ড করে নিন। একটি পাত্রে ব্লেন্ড করা মিশ্রণটি ছেঁকে নিন। এর উপর একে একে এক চামচ আমন্ড অয়েল, দুটি ভিটামিন ই ক্যাপসুল ও দু'চামচ অ্যালোভেরা জেল দিন। সমস্ত মিশ্রণটি আবার ভাল করে মিশিয়ে নিন। ক্রিমের আকারে তৈরি হয়ে গেলে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন। এই ক্রিম আপনি এক মাস পর্যন্ত রেখে ব্যবহার করতে পারেন। সারা শীতকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে, ঘাড়ে ও গলায় ম্যাসাজ করুন এই আমন্ড বাদাম ক্রিম।
আমন্ড বাদাম ত্বককে হাইড্রেট করে, ময়শ্চারাইজ করে। আমন্ডে থাকা ভিটামিন এ,ভিটামিন ই, ভিটামিন বি-7, এবং জিঙ্কের মতো পুষ্টি উপাদান ত্বককে রক্ষা ও হাইড্রেট করে। আমন্ড বাদাম ত্বকের রঙকে উজ্জ্বল করে এবং এটিকে নরম ও মসৃণ করে।
মুখকে ইউভি বিকিরণ ও প্রদাহ থেকে রক্ষা করে ত্বকের পুষ্টি জোগাতে সাহায্য করে আমন্ড। এটি ত্বকের ভেতরে প্রবেশ করে এবং ছিদ্রগুলিতে জমা হওয়া ময়লাকে টেনে বের করে ত্বকের রক্ত চলাচলে সাহায্য করে। ব্ল্যাকহেডস ও ব্রণ প্রতিরোধেও সাহায্য করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?