বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | স্বামীর সঙ্গে যৌনকর্মী লেলিয়ে দেওয়ার চেষ্টা স্ত্রীর! ডিভোর্স পেতে মারাত্মক প্রতারণার ফন্দি

RD | ২৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ১৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: টাকা রোজগারে হাতিয়ার হয়ে উঠেছে বিয়ে! স্বামীকে প্রতারিত করে ফাঁদে ফেললেই মিলবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ। লক্ষ্যপূরণে ঘৃণ্য কাজও করতে রাজি মহিলারা। চিনে অন্তত এমন উদারহরণ ভুরিভুরি। তবে, চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ো ধরা। আর ধরা পড়লেই সোজা গারদে পাঠানো হচ্ছে দোষীদের। বদলে ক্ষতিপূরণ পাচ্ছে প্রতারিত স্বামী।

সম্প্রতি চিনারে গুইঝো প্রদেশের লংলি কাউন্টির একটি প্রতারণা মামলা ভাইরাল হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুসারে, জিওং ও লি প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন উভয়েই। কিন্তু, এই প্রেমিক-প্রেমিকার আর্থিক সঙ্কট ছিল। এর থেকে কীভাবে মিলবে মুক্তি। তা জানতে জিওন ও তাঁর প্রেমিক লি দু'জনের সহায়তা নিয়েছিল। তাদের সঙ্গে এই দু'জনের অনলাইনে সাক্ষাৎ হয়েছিল। ওই দুই পরামর্শদাতাই  জিওং ও লি-কে রোজগারের পথ দেখানোর বদলে বিবাহ প্রতারণার পরামর্শ দিয়েছিল।

চিনের বহু জায়গার প্রথা অনুসারে বিয়ের সময় বর, কনে'কে বিপুল অর্থ দিয়ে থাকে। ভারতীয় অর্থে সেই অঙ্কটা প্রায় ১১.৩ লক্ষ টাকার বেশি। এরপর বর যদি কোনও যৌনকর্মীকে দেখতে গিয়ে ধরা পড়ে, তাহলে সেই অর্থ বিচ্ছেদের সময় আর ফেরৎ পাবে না। এক্ষেত্রে কনে টাকা ফেরত দেওয়ার প্রয়োজন ছাড়াই বরতে বিচ্ছেদ করতে পারে। জিওং-কেই অন্য এক ব্যক্তির সঙ্গে  বিয়ের পরামর্শ দেওয়া হয়েছিল। তারপর প্রতারণার ফাঁদে ফেলে বরের থেকে মোটা অঙ্ক হাতানোর পরিকল্পনার কথা বলা হয়। এভাবে রোজগারে জিওং প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও পরে লোভের বশে তা মেনে নেয়। 

পরিকল্পনা অনুসারে জিওং ম্যাচমেকিং সংস্থার মাধ্যমে বাও নামে এক ব্যক্তির সঙ্গে মেলামেশা শুরু করেন। অল্প দিনের মধ্যেই উভয়ে বিয়ে সেরে ফেলেন। বিয়ের জন্য বাও কনে জিওং-কে ভারতীয় অর্থে ১৩.৭ লক্ষ ও গয়েনার জন্য প্রায় ৪.৮ লক্ষ টাকা দেন। পূর্ব জিয়াংসু প্রদেশে বাও-য়ের নিজ শহরে বিয়ের আসর বসেছিল। 

বিয়ের পর কয়েকদিন না কাটতেই জিওং ও তাঁর প্রেমিক লি-য়ের ফন্দি ধরে ফেলেন বাও। একদিন লি নিজেকে জিওং-য়ের তুতো ভাই বলে পরিচয় দেয়। কিন্তু, রাতে খাবার আগে লি-জিওং-য়ের কথায় সন্দেহ হয় বাও-য়ের। ফলে সতর্ক ছিলেন বাও। এরপরই লি কিছুটা জোর করেই বাও-কে এক যৌনকর্মীকে দেখার জন্য অনুরোধ করতে থাকেন। সেই ফন্দিতে পা না দিয়ে বাও খবর দেন পুলিশে। শেষে পুলিশ এসে হস্তক্ষেপ করতেই সব ফাঁস হয়ে যায়।   

চলতি মাসের শুরুতে লংলি কাউন্টি আদালতে মামলার শুনানি হয়। সেখানে জিওং, লি, ঝৌ এবং সং'কে জালিয়াতির অভিযোগে কারাবন্দির নির্দেশ দেওয়া হয়। তাদের সাজা তিন বছরের বেশি। এছাড়া, জিওং-কে দেওয়া অর্থ ক্ষতিপূরণ হিসাব বাও-কে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। ম্যাচমেকিং এজেন্সির যে ব্যক্তি জিওং-কে বাওয়ের সঙ্গে সাক্ষাৎ করিয়েছিলেন মিথ্যা তথ্য দেওয়ার জন্য তাকেও গ্রেফতার করা হয়। তবে এখনও ওই দোষী ব্যক্তির সাজা ঘোষণা হয়নি। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া