বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made ginger candy can prevent morning sickness dry cough and vomiting tendency  during pregnancy

লাইফস্টাইল | প্রেগন্যান্সিতে ঘন ঘন গা গুলোচ্ছে? শুকনো কাশি হলেও বিপদ, ঘরোয়া এই আদার ক্যান্ডিতেই মিলবে স্বস্তি, জানুন কীভাবে বানাবেন

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২২Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ প্রেগনেন্সির খবরে নিঃসন্দেহে যে কোনও পরিবারেই খুশির বন্যা বয়ে যায়। একজন গর্ভবতী মহিলাও এই খবর দিতে পেরে কম খুশি হন না। তবে আনন্দের পাশাপাশি তাঁকে নিজের শারীরিক পরিবর্তনগুলিও মেনে নিতে হয়। প্রেগনেন্সির এই জার্নিতে রীতিমতো কাঁটা হয়ে দাঁড়ায় মর্নিং সিকনেস। প্রায় প্রত্যেক গর্ভবতী মহিলাই কম বেশি এই সমস্যায় ভোগেন। প্রবল অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় এই বমি বমি ভাব। এর জন্য ডাক্তাররা নানা ওষুধ দিয়েই থাকেন। আবার শীতে শুকনো কাশির দৌরাত্ম্য শুরু হলেও এই সময় ভীষন মুশকিল। তবে কিছু ঘরোয়া টোটকা দিয়েও কিন্তু গর্ভবতী মহিলাদের মর্নিং সিকনেসকে বাগে আনা যায় তা অনেকেরই অজানা। ঘরে তৈরি আদার এই ক্যান্ডি শুকনো কাশি বা গা গুলোনো বা বমি ভাবকে নিয়ন্ত্রণ করতে পারে ও মুখের স্বাদকেও বাড়িয়ে দেয়। জেনে নিন কীভাবে বানাবেন এই ক্যান্ডি। 

প্যানে এক কাপ নুন দিন। অল্প আঁচে নাড়তে থাকুন। নুনের রং পরিবর্তন হলে আগে থেকেই ধুয়ে শুকিয়ে রাখা খোসা সমেত গোটা আদা দিয়ে আবার নাড়তে থাকুন। পাঁচ মিনিট নেড়ে একটি বাটিতে ঠান্ডা ফ্রিজের জলে আদাগুলোকে ভিজিয়ে রাখুন। তুলে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিন। ছোট ছোট টুকরো করে কেটে নিন। ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। প্যানে এক চামচ ঘি দিতে হবে। গরম হলে ব্লেন্ড করা আদার পেষ্ট দিয়ে দিন। ভাল করে নাড়তে থাকুন। কয়েক টুকরো গুড় দিন। আবার নাড়তে থাকুন। গুড় গলে আদার মিশ্রণের সঙ্গে মিশে গেলে এতে একে একে মশলা দিয়ে দিন। এক চামচ করে হলুদগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও জিরে গুঁড়ো দিন। সঙ্গে এক চামচ চাট মশলা ও স্বাদ মতো বিট নুন দিন। খুব ভাল করে আরও পাঁচ মিনিট নেড়ে নিন। একটি থালায় ঢেলে দিন। ঠান্ডা হলে একটু করে হাতে মিশ্রণটি নিয়ে ভাল করে গোল গোল মতো পাকিয়ে নিন। আলাদা একটি পাত্রে গুঁড়ো করে রাখা চিনির মধ্যে ডুবিয়ে নিন। একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন। 

আয়ুর্বেদে যুগ যুগ ধরে আদার ব্যবহার হয়ে আসছে। সর্দি-কাশি থেকে শুরু করে গলা ব্যথা সারাতে সিদ্ধহস্ত এই ভেষজ। তবে এখানেই শেষ নয় এর গুণ। প্রেগনেন্ট মহিলাদের বমি বমি ভাব সারাতেও সমানভাবে কার্যকরী আদা। মর্নিং সিকনেস দূর করার পাশাপাশি পেট ব্যথা সারাতেও সিদ্ধহস্ত এই ভেষজ। গর্ভবতী মহিলারা আবার মুখে আদার ক্যান্ডি রাখলে উপকার মিলবে। শরীরে বমি বমি ভাব দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত উপকারী আদা। আদার নিয়মিত খেলে কোলেস্টেরলের মাত্রা কমাতে, রক্তচাপ কমাতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করতে পারে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া