সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফোনের অতিরিক্ত বিল গোনার দিন শেষ, ট্রাইয়ের কোন নিয়মে বিরাট সুবিধা হবে গ্রাহকদের

Sumit | ২৪ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৫৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: এখনও অনেক ভারতবাসী রয়েছেন যাদের হাতে স্মার্ট ফোন নেই। তবে তারা যখন রিচার্জ করেন তখন তারা স্মার্ট ফোনের হিসাবেই রিচার্জ করে থাকেন। এরফলে লাভের মুখ দেখে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি। যারা নেট ব্যবহার করেন না তাদের থেকেও একই হারে টাকা নেন সিম প্রতিষ্ঠানগুলি। আর এখানেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে ট্রাই।

 

তারা মনে করছে এবার থেকে গ্রাহকরা শুধু ভয়েস কল এবং এসএমএস চার্জ হিসাবে টাকা ভরতে পারবেন। যেসব গ্রাহকরা মোবাইল ডাটা ব্যবহার করেন না তারা বিশেষ রিচার্জ কুপন পেতে পারেন। এই কুপনের ফলে তাদের মেয়াদ ৯০ দিন থেকে শুরু করে ৩৬৫ দিন পর্যন্ত হতে পারে। ভারতের মতো জনবহুল দেশে এই ব্যবস্থা নতুন দিক হিসাবে উঠে আসতে পারে। ট্রাই একটি সমীক্ষা করে দেখেছে, সেখানে দেখা গিয়েছে ভারতের প্রায় ১৫০ মিলিয়ন মানুষ এখনও স্মার্ট ফোন ব্যবহার করেন না। তবে তারা পকেট থেকে রিচার্জ ডাটার পুরো টাকাটাই দিয়ে থাকেন।

 

এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেলের সঙ্গে কথা বলেছে ট্রাই। তারাও ট্রাইের এই চিন্তাকে গুরুত্ব দিয়েছে। যারা মোবাইল ডাটা ব্যবহার করেন না তাদের জন্য বিশেষ প্যাকেজ নিয়ে চিন্তাভাবনা করছে সকলেই। ট্রাই মনে করছে সিনিয়র সিটিজেনরা এবং যাদের বাড়িতে সকলের স্মার্ট ফোন রয়েছে তারা স্মার্ট ফোন ব্যবহার করেন না।

 

ফলে এদের সকলের জন্য শুধুমাত্র ভয়েস এবং এসএমএস কল ব্যবহারের দিকে জোর দিয়েছে ট্রাই। আধুনিক যুগের সঙ্গে তাল রেখে বর্তমানে প্রায় সকলেই নিজেদের ফোনে দেদার ডাটা ব্যবহার করে থাকেন। তবে যারা এটি ব্যবহার করেন না তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা করবে ট্রাই। তাদের এই সিদ্ধান্ত যদি দ্রুত কার্যকরী হয়ে থাকে তাহলে দেশের সিংহভাগ গ্রাহক যে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সেটা বলাই বাহুল্য।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া