সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘মদ্যপ অবস্থায় সংবিধান রচনা করেছিলেন’, কেজরিওয়ালের নিশানায় আম্বেদকর? ভাইরাল ভিডিওর সত্যতা এল সামনে 

Riya Patra | ২৪ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৫৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর মন্তব্য নিয়ে তোলপাড় দেশ। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি তীব্র প্রতিবাদ জানিয়েছে সংসদে এবং তার বাইরেও। এই পরিস্থিতিতে ভাইরাল হয়েছে আপ সুপ্রিমো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ন’ সেকেন্ডের একটি ভিডিও। ভিডিও ভাইরাল হয় ব্যাপকহারে। একইসঙ্গে নিন্দার ঝড় ওঠে আপ সুপ্রিমোর নামে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর গ্রেপ্তারি দাবি করেন ওই ভিডিও পোস্ট করে। 

 

 

 

 

কয়েক সেকেন্ডের ওই সাদা-কালো ভিডিওতে কী শোনা বা দেখা গেল? সেখানে কেজরিওয়ালকে বলতে শোনা যায়, ‘যিনি সংবিধান রচনা করেছেন, উনিও মদ্যপ অবস্থাতে সংবিধান রচনা করেছেন।‘ ওই ভিডিও ব্যাপক শেয়ার হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁদের বক্তব্য বা দাবি ছিল, ওই ভিডিওতে সংবিধান বলতে দেশের সংবিধান এবং রচয়িতা বলতে আম্বেদকরের কথা বলেছিলেন কেজরি। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, তাঁর গ্রেপ্তারির দাবিও তুলেছেন অনেকে।


কিন্তু আসল ঘটনা কী? তীব্র নিন্দার ঝড় আর সমালোচনার মাঝে ফ্যাক্ট চেক করতেই সামনে উঠে এসেছে সত্যতা। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা জানাচ্ছে,  খুঁজে পাওয়া গিয়েছে একই দিনের আসল ভিডিও। ছবি মিলিয়ে দেখা গিয়েছে, ভিডিও একই দিনের এবং ওই ভিডিও মোটেও ন’ সেকেন্ডের নয়। কয়েকমিনিটের বক্তব্য, যার কয়েক সেকেন্ড জুড়ে 'সংবিধান' বিষয়ে কথা বলেছেন তিনি।

 

 

 

তাতে কেজরিওয়াল বলছেন, ‘এই সময়ে আমি সব দলের সংবিধান পড়েছি। কংগ্রেসের সংবিধান কেমন? তাতে বলা হয়েছে কোনও দলীয় নেতা মদ্য পান করবেন না। আমরা বসেছিলাম। কেউ একজন বললেন, যিনি এই সংবিধান লিখেছেন, তিনিও মদ্যপান করেই এই সংবিধান লিখেছেন। ‘ অর্থাৎ এতে স্পষ্ট, দেশের সংবিধান নিয়ে নয়, কেজরি মূলত বলছিলেন কংগ্রেস তথা হাত শিবিরের সংবিধানের কথা। আম্বেদকর কোনওভাবেই তাঁর নিশানায় ছিলেন না, না ছিল দেশের সংবিধান।

 ওই ভিডিও একটি চ্যানেলে অন্তত ১২ বছর আগে প্রকাশিত হয়েছে। মূল ভিডিওতে দেখা গিয়েছে, আম আদমি পার্টি সুপ্রিমো, অরবিন্দ কেজরিওয়াল বক্তব্যের ৪ মিনিটের মাথায় আপ-এর গঠন্তন্ত্র নিয়ে কথা বলতে শুরু করেন। পরে তিনি অন্যান্য দলের গঠনতন্ত্র নিয়ে কথা বলার সময়, বক্তব্যের চার মিনিট ৪০ সেকেন্ডের মাথায় কংগ্রেসের সংবিধান প্রসঙ্গে মন্তব্য করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া