বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made natural face serum made with beetroot and many other things can make men's skin tone bright fair and soft

লাইফস্টাইল | পুরুষদের রুক্ষ ত্বকে রাতারাতি ফিরবে জেল্লা, থাকবে না দাগছোপ, ঘরোয়া এই সবজির সিরামে রং হবে ধবধবে ফর্সা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩০Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ অনেকের মনেই একটি ভ্রান্ত ধারনা রয়েছে যে ছেলেরা রূপচর্চা করে না। তাদের নিজেদের ত্বকের প্রতি যত্ন নেওয়ার কোনও মাথাব্যথা নেই। কিন্তু এর কারণ জিজ্ঞেস করলে উত্তর খুঁজে পাওয়া সম্ভব নয়। তবে বিশেষজ্ঞদের মতে, ছেলেদের আরও বেশি করে ত্বকের যত্ন নেওয়া উচিত। কারণ পুরুষদের ত্বকে কোলাজেন ও ইলাস্টিনের পরিমাণ বেশি থাকে। যা ত্বককে শুষ্ক, রুক্ষ ও মোটা বানিয়ে দেয়। উজ্জ্বলতা হারিয়ে ত্বক কালো ও অমসৃণ হয়ে যায়। পুরুষদের মধ্যে ব্রণের সমস্যা দেখা দেয়। সারাদিনের বাইরের ধুলো ময়লা জমে মুখের ত্বকের অবস্থা আরও খারাপ হয়ে যায়। যার হাত থেকে রক্ষা পেতে সঠিক স্কিন কেয়ারের অবশ্যই প্রয়োজন আছে। শীতে আপনার হাতের মুঠোয় রয়েছে বীট। খাদ্যতালিকায় এই বীট শীতে প্রচুর প্রয়োজনীয় স্বাস্থ্যকর উপাদান শরীরে জোগান দেয়। কিন্তু ত্বকের জন্যও এটি ভীষন গুরুত্বপূর্ণ। বীটের তৈরি এই ঘরোয়া সিরামে পুরুষের ত্বকে জেল্লা ফিরবে রাতারাতি। জেনে নিন কীভাবে বানাবেন এই সিরাম।

একটি বীটকে খোসা ছাড়িয়ে নিন। ছোট ছোট টুকরো করে কেটে নিন। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন ভাল করে। বীটের জুসকে ছেঁকে নিয়ে একটি বাটিতে রাখুন। এতে দু'চামচ অ্যালোভেরা জেল, এক চামচ গ্লিসারিন ও দুটি ভিটামিন ই ক্যাপসুল কেটে দিন। খুব ভাল করে মিশিয়ে নিন। একটি ছোট কাচের বোতলে ভরে রাখুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিন। তারপর বীটের এই ফেস সিরাম মুখে মেখে নিন। আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে উত্তোরত্তর।

এই গাঢ় লাল রঙের সবজিটিতে রয়েছে ভরপুর ভিটামিন সি যা ত্বকের অতিরিক্ত তেল কমায় ও ব্রণ হওয়ার প্রবণতা কম করে। বিট জুস বা রস ত্বকের ব্রণের দাগ, বলিরেখা ও কালো ছোপ দূর করতে কাজে লাগে। ত্বকের উপর জেদি ট্যান সরাতে, নিস্তজ ত্বককে উজ্জ্বল করে তুলতে বিটের কোনও বিকল্প নেই। ফেসপ্যাক বা রস হিসেবে ব্যবহার করা হলে প্রাকৃতিকভাবে ত্বকের রঙ উজ্জ্বল হতে পারে। এছাড়া এতে রয়েছে উচ্চমাত্রার ফাইবার ও বেটিইন, ভিটামিন সি নামক অ্যামিনো অ্যাসিড, যা রক্তপ্রবাহকে স্বাভাবিক রাখতে ও অকাল বার্ধক্যের প্রতিটি লক্ষণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া