সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৪ ডিসেম্বর ২০২৪ ১৬ : ২৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের সাধারণতন্ত্র দিবসে ট্যাবলোর ভাবনা ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রক। জানানো হয়েছে, ‘স্বর্ণিম ভারত-বিরাসত আউর বিকাশ’ থিম নিয়েই এবার দেখা যাবে সাধারণতন্ত্র দিবসের ট্যাবলোকে। বিশেষ এই প্রদর্শনীতে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের সৃজনশীল ও সাংস্কৃতিক প্রদর্শনী থাকবে। তবে এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে শুধুমাত্র ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নিচ্ছে। অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে তাদের ট্যাবলো প্রদর্শন করবে।
পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ১১টি মন্ত্রক তাদের ট্যাবলো প্রদর্শন করবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সাধারণতন্ত্র দিবসে ট্যাবলো প্রদর্শন করছে না তারা ২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত রেড ফোর্টে ভারত পর্ব অনুষ্ঠানে তাদের প্রদর্শনী উপস্থাপন করতে পারবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, স্বচ্ছতা মেনেই ট্যাবলো নির্বাচনের প্রক্রিয়া ঠিক করা হয়েছে। প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তাদের ট্যাবলোতে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নয়নের যাত্রাপথকে তুলে ধরবে। যাতে করে দর্শকদের কাছে উপস্থাপিত হবে ভারতের বিকাশ।
স্বাধীনতার ৭৫ বছর পর ভারতের সাফল্যের কাহিনী এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্যময় পরিচিতি তুলে ধরতে ২০২৫ সালের সাধারণতন্ত্র দিবসের এই ট্যাবলোগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের আগে কেন্দ্রের বাংলার যে মডেল পাঠানো হয়েছিল তা পছন্দ হয় সংশ্লিষ্ট মন্ত্রকের। জানা গিয়েছে, জঙ্গলমহল ও টেরাকোটার মন্দিরের আদলেই সাজানো হবে বাংলার ট্যাবলো। পাশাপাশি, মঞ্চে চলবে বাউল ও ছৌ শিল্পীদের অনুষ্ঠান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?