সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘এবার ট্যাক্স লাগবে আলো-বাতাসেও’, পপকর্নে জিএসটি লাগু হতেই ক্ষোভে ফুঁসছে জেন-জি

Riya Patra | ২৪ ডিসেম্বর ২০২৪ ১৬ : ০৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সিনেমা হল হোক কিংবা শীতের অলস বিকেল, পপকর্ণ বহুজনের অতিপ্রিয়। কেউ কেউ সিনেমা হলে পপকর্ণ কিনবেন না, তেমনটা ভাবতেই পারেন না। অনেকেই বিকেল হলে আবদার করেন পপকর্নের। কিন্তু তাতেই এবার জিএসটি। আর সেই জিএসটি লাগুর খবরে রীতিমত ফুঁসছে জেন-জি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কটাক্ষ করে অনেকেই লিখছেন, এবার থেকে তিনি ট্যাক্স নেবেন আলো-বাতাসেও।

শনিবার ৫৫তম বৈঠকের পর জিএসটি কাউন্সিলের তরফে জানানো হয়েছে, পপকর্নের উপর বর্তমানে লাগু হওয়া জিএসটি হারে কোনও পরিবর্তন হবে না। বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পপকর্নের উপর জিএসটি হার সম্পর্কে ব্যাখ্যা করেন। অর্থমন্ত্রী জানান, কিছু রাজ্যে নোনতা, ক্যারামেলাইজড, সাধারণ পপকর্নকে নোনতা হিসেবে ধরা হয়। ক্যারামেলাইজড পপকর্নে অতিরিক্ত চিনি ব্যবহৃত হয় বলে এর উপর করের হার আলাদা থাকছে।

বর্তমানে প্যাকেটজাত এবং লেবেলযুক্ত রেডি-টু-ইট পপকর্নের উপর ১২% জিএসটি ধার্য রয়েছে। ক্যারামেলাইজড পপকর্নের উপর করের হার ১৮%। অপরদিকে, প্যাকেট ছাড়া এবং লেবেলবিহীন নোনতা ও মশলা মেশানো পপকর্নের উপর মাত্র ৫% জিএসটি ধার্য করেছে কেন্দ্রীয় সরকার। জিএসটি কাউন্সিল জানিয়েছে, পপকর্নের বৈচিত্র্যপূর্ণ গুণাগুণ এবং প্রস্তুত প্রণালীর ওপর নির্ভর করে এই জিএসটির পার্থক্য ঠিক করা হয়েছে। শীঘ্রই একটি বিবৃতি জারি করা হবে যা গোটা বিষয়টিকে আরও স্পষ্ট করবে। এই ঘোষণার পরেই সামাজিক মাধ্যমে পপকর্নের উপর জিএসটি নিয়ে মিমের ঝড় তোলেন নেটিজেনরা। 

সাধারণ মানুষ এবং পপকর্নপ্রেমীরা এই কর কাঠামো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ হাস্যরসের মাধ্যমে বিষয়টি উপভোগ করলেও অনেকেই পপকর্নের উপর জিএসটি ধার্য করা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ এই নয়া সিদ্ধান্ত নিয়ে মিম বানিয়েছেন, সেসব শেয়ার করে আবার প্রশ্ন করেছেন, এই মিম তৈরির জন্য কবে থেকে ট্যাক্স, জিএসটি ধার্য হবে? কেউ কেউ আবার বলছেন, এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে বলে মাঝখান থেকে একটু মনোযোগ পেল পপকর্ন। নইলে তো অনেকে তার কথা ভুলেই গিয়েছিলেন। পপকর্নের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ছবি নিয়েও অনেকে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর বলছেন এবার পপকর্ন থেকে সোনার সমান টাকা পাবে কেন্দ্র। সল্টেড এবং ক্যারামেল পপকর্নের উপর আলাদা আলাদা জিএসটি ধার্য হওয়ার কথা জেনে, অনেকেই সল্টেড অ্যান্ড ক্যারামেল ফ্লেভারের পপকর্নের উপর কত জিএসটি ধার্য হবে? সেই প্রশ্ন করেছেন। কেউ কেউ বলছেন, এবার পপকর্নের অভ্যাস ছেড়ে শুকনো মুড়ি খাওয়ার অভ্যাস করবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া