সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫ : ২০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সোনা কিনতে দোকানে ছোটেন মানুষ। তবে কেউ কেউ ছোটেন সমুদ্র সৈকতেও। একেবারেই রূপকথার কিংবা সিনেমার গল্প নয়। ঘটনা সত্যি। আবার সেটা এই দেশেই।
দেশেই রয়েছে এমন এক সমুদ্র সৈকত, যেখানে বালির সঙ্গে মিশে থাকে সোনা। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার উপপাদা সমুদ্র সৈকত। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খুবর স্থানীয়রা সেখানকার সমুদ্র সৈকতে আচমকা সোনার হদিশ পেয়েছেন।
কীভাবে খোঁজ মিলছে সোনার? সৈকতে সোনা মিলছে মানে এমনটাও নয় যে, কেউ হেঁটে যাচ্ছেন সৈকত ধরে, আর কুড়িয়ে নিচ্ছেন মুঠো মুঠো সোনা। জানা গিয়েছে বালির মধ্যেই মিশে রয়েছে সোনার গুঁড়ো। স্থানীয়রা বাসিন্দারা এই ঘটনায় তেমন হতবাক না হলেও, অবাক পর্যটকরা। জেলেরা একপ্রকার চিরুণিতল্লাশি চালিয়ে বালি থেকে সোনার গুঁড়ো, টুকরো খুঁজে পাচ্ছেন বলে জানা গিয়েছে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে।
আর এই খোঁজ পাওয়া গেলই বা কীভাবে? জানা গিয়েছে বালিতে সোনার মিশে থাকার কথা জানা যায় এক ঝড়ের পর। আচমকা স্থানীয়রা দেখেন রোদ পড়লে বালি যেভাবে চকচক করে, সেরকম নয়, তার থেকেও অন্যরকম, অদ্ভুত কিছু চকচকে মিশে রয়েছে বালির মধ্যে। তারপরেই শুরু হয় তন্নতন্ন করে খোঁজ।
যদিও এই সোনা খুঁজে পাওয়ার ঘটনা প্রথম নয়, এর আগেও উপপাদা এবং ইউ কোঠাপল্লী ব্লকের ব্লকের সুরদাপেট-সহ আশেপাশের এলাকার মানুষ, নানা সময়ে সমুদ্র সৈকতে সোনার তল্লাশি চালান। যদিও সবসময় মেলে তেমনটা নয়, তবে আশা থাকে বালি থেকে সোনা খুঁজে পাওয়ার। মাঝে মাঝে বালি থেকে থেকে সোনার গুঁড়ো, সোনার টুকরো খুঁজে পেয়েছেন অনেকেই।
কিন্তু কারণ কী জানেন? কেন বালই থেকে মেলে বহুমূল্য সোনা? সমুদ্রের তীরবর্তী অঞ্চলের উপকূলীয় ভাঙন এর মূল কারণ। কারণ বিপর্যয় কালে, সমুদ্রের ভাঙনের ফলে অনেকসময় বাড়ি-ঘর এমনকি মন্দির ভেসে যায় সমুদ্রে, দুবে যায় বহু ইমারত। সেইসব বাড়ি-মন্দিরে থাকা সোনা ভাসতে ভাসতে গুঁড়ো, টুকরোতে পরিণত হয়, কখনও কখনও সেগুলিরই দেখা মেলে সমুদ্র সৈকতে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় নিভার-এর সময়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এলাকায়। তারপরেই ফের বালুকাতটে সোনার গুঁড়ো চকচক করতে দেখা গিয়েছে। স্থানীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, এবারে বেশ কয়েকজন প্রায় তিন-চার হাজার টাকার সোনার গুঁড়ো খুঁজে পেয়েছেন বালি থেকে। উল্লেখ্য, সেখানকার উপমুখ্যমন্ত্রী উপপাদ-সহ রাজ্যের বাকি সমুদ্র সৈকতগুলিকে আন্তর্জাতিক মানের সাজিয়ে তোলার কথা বলেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?