বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Uttarpradesh: ভুয়ো জব কার্ডে শীর্ষে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে সবচেয়ে কম

Pallabi Ghosh | ০৫ ডিসেম্বর ২০২৩ ১৯ : ৪৪Pallabi Ghosh
বীরেন ভট্টাচার্য, দিল্লি: মনরেগার কাজ নিয়ে রাজ্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সরকার। তারমধ্যে রয়েছে ভুয়ো জব কার্ড। বিজেপি ও কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছে, ভুয়ো জব কার্ডের মাধ্যমে মনরেগায় কেন্দ্রের টাকা রাজ্য সরকার এবং তৃণমূল নয়ছয় করেছে বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে যোগীর রাম রাজ্য উত্তরপ্রদেশ। তৃণমূল সাংসদ দেবের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে উত্তরপ্রদেশ থেকে বাতিল হওয়া ভুয়ো জব কার্ডের সংখ্যা প্রায় ৩ লক্ষ।
দেবের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষে উত্তরপ্রদেশ থেকে বাতিল করা ভুয়ো জব কার্ডের সংখ্যা ৬৭,৯৩৭। ২০২২-২৩ অর্থবর্ষে বাতিল করা ভুয়ো জব কার্ডের সংখ্যা ২,৯৬,৪৬৪। যোগীর রাম রাজত্ব থেকে এই বিপুল পরিমাণে জব কার্ড বাতিল হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। ২০২১-২২ অর্থবর্ষে রাজস্থান থেকে বাতিল হওয়া জব কার্ডের সংখ্যা ১৪ হাজারের কিছু বেশি। ২০২২-২৩ অর্থবর্ষে ভুয়ো জব কার্ডের সংখ্যা সাড়ে ৪৫ হাজারের কিছু বেশি। ওড়িশায় ২০২২-২৩ অর্থবর্ষে ১ লক্ষের বেশি ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে বলে লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তিনি জানিয়েছেন, সারা দেশে ২০২১-২২ অর্থবর্ষে ৩,০৬,৯৪৪টি এবং ২০২২-২৩ অর্থবর্ষে ৭,৪৩,৪৫৭টি ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে।
রাজ্যভিত্তিক বাতিল হওয়া ভুয়ো জব কার্ডের পরিসংখ্যান

রাজ্য ২০২১-২২ ২০২২-২৩

উত্তরপ্রদেশ ৬৭,৯৩৭ ২,৯৬,৪৬৪

ওড়িশা ৫০,৮১৭ ১,১৪,৩৩৩

রাজস্থান ১৪,৭৮২ ৪৫,৬৪৬

বিহার ২৭,০৬২ ৮০,২০৩

মধ্যপ্রদেশ ৯৫,২০৯ ২৭,৮৫৯

পশ্চিমবঙ্গ ৩৮৮ ৫,২৬৩

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া