সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৩ ডিসেম্বর ২০২৪ ০১ : ১২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: চলন্ত ট্রেনে যাত্রীদের কাছে চা বিক্রি হামেশাই দেখা যায়। কিন্তু, তা বলে ৩৬ হাজার ফুটে বিমানের মধ্যে সহযাত্রীদের চা বিলির ছবি বিরল। ইন্ডিগোর বিমানের এই ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রামে একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ইন্ডিগো বিমানের করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় দু'জন ব্যক্তি ডিসপোজেবল কাপে চা পরিবেশন করছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৪ লাখের বেশি ভিউ হয়েছে। সেখানে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানা রকমের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ মজা করেছেন, অনেকের লেখায় নিন্দার ঝড়।
Indigo passenger turns chaiwala at 36,000 feet, Serves Tea, viral video#viralvideo #indigo #CHAI #webdunia pic.twitter.com/NDY4HGvXV3
— Webdunia Marathi (@WebduniaMarathi) December 23, 2024
একজন মজা করে ভারতীয় ট্রেনে বিক্রেতাদের সঙ্গে তুলনা করে লিখেছেন, 'শীঘ্রই চাট মশলা হবে।' অন্য একজন অবশ্য হতাশা প্রকাশ করে লিখেছেন, 'এ কারণেই বিদেশিরা ভারত সম্পর্কে খারাপ কথা বলছে... দয়া করে সঠিক আচরণ করুন।' আরেক জনের মন্তব্যে বিমানে নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যঙ্গাত্মকভাবে প্রশ্ন করা হয়েছে, 'কেবিন ক্রু এবং সিকিউরিটি স্টাফরা কী করছেন?
বিমান সংস্থাগুলির নিরাপত্তা, পেশাদারিত্ব এবং পরিষেবার মান নিয়ে নানা বিতর্ক সাম্প্রতিককালে লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যেই ইন্ডিগো বিমানে যাত্রীর চা বিলির ঘটনা ঘৃতাহুতি মাত্র। এর আগে 'সি সেইস'-এর প্রতিষ্ঠাতা তৃষা শেট্টি ইন্ডিগোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছিলেন। তিনি দাবি করেছিলেন যে, বিমান সংস্থার কর্মীরা তাঁর মা'কে সাহায্য করতে রাজি ছিলেন না। তাঁর অভিযোগ ছিল, বৃদ্ধার জিনিস ছিনতাই হয়েছিল। ওই পোস্টের জবাবে বিমান সংস্থার তরফে শেট্টিকে তাঁর যোগাযোগের তথ্য শেয়ার করতে বলা হয়েছে, যাতে তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে সাহায্য করতে পারেন।
বাড়তি ওজনের কারণে তাঁর লাগেজ নামিয়ে দেওয়া হয়েছিল বলে অন্য একটি ঘটনায় ইন্ডিগো এয়ারলাইন্সের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অভিনেত্রী শমিতা শেট্টি। শমিতা বিমানবন্দর থেকে একটি ভিডিও পোস্ট করে বলেছিলেন, "'আমি চণ্ডীগড় বিমানবন্দরে আটকে আছি। আমি ইন্ডিগো এয়ারলাইন্সে জয়পুর থেকে চণ্ডীগড় যাচ্ছি এবং আমাকে না জানিয়েই আমার ব্যাগগুলি নামানো হয়েছিল। আমি এখানে একটা অনুষ্ঠানে এসেছি। আমার হেয়ারড্রেসারের ব্যাগ এবং আমার ব্যাগটি কিছু ওজনের সমস্যার কারণে সবেমাত্র অফলোড করা হয়েছিল। এ ধরনের কিছু করার আগে কি আমাকে জানানো উচিত নয়?"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?