সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দেশে তৈরি হয়েছে বিজেপি বিরোধী আইএনডিআইএ বা 'ইন্ডিয়া'জোট। সেখানে যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-সহ দেশের বিভিন্ন বামপন্থী দলগুলি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে সমবেতভাবে লড়াইয়ের ডাক দেওয়া হলেও এখনও গোটা দেশে সেভাবে গড়ে ওঠেনি বামপন্থী দলগুলির নিজেদের মধ্যে ঐক্য। বহু ক্ষেত্রেই খোলাখুলি মতবিরোধ লক্ষ্য করা গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এবার এই 'ঐক্য' ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভবিষ্যৎ আন্দোলনের রুপরেখা তৈরি করতে দিল্লিতে মিলিত হল বাম দলগুলি।
রবিবার ২২ ডিসেম্বর দিল্লিতে এই বৈঠকে দেশের বাম দলগুলির একেবারে শীর্ষ নেতৃত্বের এই বৈঠক থেকে অন্যান্য বিষয়ের সঙ্গে আরেকটি যে বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হল নিজেদের মধ্যে আলাপ আলোচনা বাড়ানো এবং যৌথ আন্দোলন তৈরি করা। এর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের সংবিধান প্রণেতা ড: বিআর আম্বেদকর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে দেশজুড়ে জনমত গড়ে তুলতে নামা হবে। তারই অঙ্গ হিসেবে আগামী ৩০ ডিসেম্বর 'প্রতিবাদ দিবস' হিসেবে পালন করা হবে।
দেশে ইতিমধ্যেই আলোচ্য একটি বিষয় হল 'এক দেশ এক ভোট'। যা ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীসভা সমর্থন জানিয়েছে। বাম দলগুলির বৈঠকে কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলা হয়েছে তারা এর ঘোরতর বিরোধী। তারা মনে করে এর জন্য সংবিধান সংশোধনের যে প্রস্তাব আনা হয়েছে তা দেশের গণতান্ত্রিক পরিকাঠামোর উপর সরাসরি আঘাত। বৈঠকে ছিলেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিআইএম পলিটব্যুরোর কো-অর্ডিনেটর প্রকাশ কারাট, সিপিআইএম (লিবারেশন)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, আরএসপি'র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য এবং অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকের পক্ষে ছিলেন ধর্মেন্দ্র বর্মা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?