বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৩ ডিসেম্বর ২০২৪ ০০ : ১০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও সামুদ্রিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। রবিবারই করাচি থেকে দ্বিতীয় মালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। পানামার পতাকাবাহী জাহাজ 'এমভি ইউয়ান জিয়াং ফা ঝান'য়ের গতিবিধি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।‘ঢাকা ট্রিবিউন’, ‘ডেলি অবজার্ভারে’র প্রতিবেদন অনুসারে, জাহাজটি করাচি এবং দুবাইয়ের পর চট্টোগ্রামে এসেছে। জাহাজটিতে চিনি, সোডা অ্যাশ, ডলোমাইট এবং মার্বেল ব্লকের মতো প্রয়োজনীয় শিল্প সামগ্রীর ৮১১টি কন্টেনারে মজুত রয়েছে। এছাড়াও ইলেকট্রনিক পণ্যও রয়েছে বলে জানা গিয়েছে।
গত সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মহম্মদ ইউনূস মিশরের কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করেছিলেন। সেখানে ঢাকা ও ইসলামাবাদ বাণিজ্য, ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে জোর দেওয়া হয় উভয় তরফেই। পাশাপাশি, ১৯৭১ সালের বেশ কিছু ইস্যু নিষ্পত্তি করার জন্য ইউনূস শেহবাজের কাছে আবেদনও করেন। এরপরই চট্টোগ্রাম বন্দরে পাক জাহাজের নোঙর ভারতীয় প্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যবাহী।
ইকনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তান থেকে পণ্য আমদানি করতে একপ্রকার বাধ্য হচ্ছেন। এছাড়াও উল্লেখ রয়েছে যে, বাংলাদেশের জাহাজ মন্ত্রক ভারত-বাংলাদেশ ‘শিপিং চুক্তি’ পর্যালোচনার পরামর্শ দিয়েছে, যার প্রেক্ষিতে ভারতকে চট্টগ্রাম এবং মংলা বন্দরে প্রবেশাধিকার দেওয়া হয়েছে।
বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগরে একবারে কাছে হওয়ায় তা কৌশলগতভাবে ঢাকা ব্যবহার করত। শেখ হাসিনার আমলে ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার করত, নজরদারিও ছিল তীক্ষ্ণ। ২০০৪ সালে এই বন্দর থেকে প্রায় দেড় হাজার চিনা গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছিল। ওই গোলাবারুদ চালান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) পরিকল্পনা ছিল বলে অভিযোগ। গোলাবারুদ ভারতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন উলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম)-এর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল বলে গোয়েন্দাদের অনুমান।
গত কয়েকক মাসে বাংলাদেশে ইসলামি মৌলবাদ পুনরুত্থানের ফলে ভারতকে লক্ষ্যবস্তু করা হতে পারে এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বিদ্রোহী গোষ্ঠীগুলিকে মদত যোগাতে পারে বলে দিল্লির আশঙ্কা৷ পরিবর্তিত প্রেক্ষাপটে ভারতের দাবি, চট্টোগ্রাম বন্দর কর্তৃপক্ষকে পাকিস্তান থেকে আগত সব জাহাজ ও কন্টেনারে কড়া নদরদারি চালাতে হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?