বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৩ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৬Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ কিশোর বয়সে ব্রণর সমস্যায় কম-বেশি প্রতিটা ছেলে মেয়েকেই ভুগতে হয়। এই বিষয় নিয়ে সেভাবে চিন্তার কোনও কারণ নেই। সাধারণত হরমোনের ভারসাম্য পরিবর্তনের কারণে এই সমস্যা দেখা দেয়। এছাড়াও অতিরিক্ত তৈলাক্ত ত্বকও কিশোর বয়সে ব্রণর পিছনে দায়ী। ভিটামিনের অভাবেও এই সমস্যা দেখা দেয়। মেয়েদের অনেক ক্ষেত্রে ঋতুচক্র শুরুর ঠিক আগে বা ওই সময় ব্রণর সমস্যা দেখা দেয়। এটাও ঘটে হরমোনের প্রভাবে। ওই সময় সিবেসিয়াস গ্রন্থি অতিমাত্রায় সক্রিয় হয়ে যায়, যার ফলে দেখা দেয় ব্রণ।
ব্রণ যে শুধু মুখের সৌন্দর্য নষ্ট করে তা নয়। এর পাশাপাশি ত্বক লাল হয়ে ওঠে, ত্বকে জ্বালাভাব দেখা দেয়। এই সমস্যা বেশি বেদনাদায়ক হয় এই বয়সে। তার ওপর ব্রণর সমস্যা দূর হয়ে গেলেও ব্রণর দাগ রয়ে যায়। তাই এই সমস্যার সমাধান হিসেবে প্রথমেই প্রয়োজন ঘরোয়া টোটকার ব্যবহার। যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার ও সুস্থ রাখে, রক্তকে পরিশোধন করে। ফলে মুখে ব্রণও কম হয়। কী সেই ঘরোয়া টোটকা জানুন।
আগেরদিন রাতে এক গ্লাস জলে ৪-৫টি লবঙ্গ দিয়ে ভিজিয়ে রাখুন। পরেরদিন সেই লবঙ্গ ভেজানো জল ছেঁকে নিন। এই জলের উপর এক চামচ মধু ও একটি গোটা পাতিলেবুর অর্ধেক অংশ রস নিংড়ে দিয়ে দিন। সকালে উঠে খালি পেটে এই পানীয় খান। পেট পরিষ্কার থেকে শুরু করে সমস্ত রোগবালাই এই জল খেলে দূরে থাকবে। এই পানীয়কে ডায়েটে রাখলে ত্বকের সাথে পেটও পরিস্কার থাকবে।
ত্বকের সমস্যা ও বার্ধক্যকে দূরে রাখতে লবঙ্গের সাহায্য নিতে পারেন। আয়ুর্বেদে এই উপাদানকে ত্বকের যত্নে ব্যবহার করা হয়। লবঙ্গের মধ্যে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা বার্ধক্যের লক্ষণকে প্রতিরোধ করে। লবঙ্গে অ্যান্টি ব্যাক্টেরিয়াল নানা উপাদান আছে। সেই সঙ্গে লবঙ্গ অ্যান্টিসেপটিকেরও কাজ করে। তাই ব্রণ সৃষ্টিকারী ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলিকে নিমেষে মেরে ফেলে। ফলে ব্রণর প্রকোপ কমতে সময় লাগে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?