সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'মমতার যোগ্যতা আছে', কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে বড় দাবি মণিশংকরের

RD | ২৩ ডিসেম্বর ২০২৪ ২১ : ০৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ফের সনিয়া-রাহুলের কংগ্রেসকে অস্বস্তিতে ফেললেন প্রবীণ কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার। ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে হাত শিবিরের সঙ্গে বাকি শরিক দলগুলির টানাপোড়েন চলছে। এই আবহেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসকে সতর্ক করেছেন। তাঁর মতে, কংগ্রেসের ইন্ডিয়া জোটের নেতৃত্বভার ছাড়ার জন্য প্রস্তুক থাকা উচিত। তাহলে বিরোদী জোটের মুখ কে হবেন? মণিশংকর আইয়ার মনে করেন, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অনেকেরই রয়েছে। এঁদের মধ্যে অন্যতম তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ইন্ডিয়া জোটের নেতৃত্বেভার কার হাতে থাকবে? এই প্রশ্নের জবাবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'কে এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা মণিশংকর বলেছেন, "কে নেতা হবেন তা নিয়ে আমি চিন্তিত নই। কারণ আমি মনে করি কংগ্রেস দল এবং কংগ্রেস নেতাদের অবস্থান সর্বদাই গুরুত্বপূর্ণ। কিন্তু নেতৃত্ব দিতে তাঁরাই একমাত্র দাবিদার বলে মনে করলে ভুল করবেন। তারা ইন্ডিয়া জোটের মুখ নাও হতে পারেন। আমার মনে হয়, কংগ্রেসের তৈরি থাকা উচিত। বাকি আর যাঁরা নেতৃত্ব নিতে চান তাঁরা নিতেই পারেন। মমতা ব্যানার্জির সেই যোগ্যতা রয়েছে। অন্য শরিকদের মধ্যেও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। " 

৮৩ বছরের বর্ষীয়ান কংগ্রেস নেতা মণিশংকর মনে করেন যে, রাহুল গান্ধী নেতৃত্ব ছেড়ে দিলে জোটের অন্দরে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন ও বেশি সম্মান পাবেন।

এনডিএ বিরোধী ইন্ডিয়া জোটে কংগ্রেসের 'দাদাগিরি' নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্য়ানার্জি। প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন তিনি। পরে অন্যান্য শরিক নেতাদের মুখেও ক্ষোভ শোনা গিয়েছে। এরপর চলতি মাসেই এক সাক্ষাৎকারে তৃণমূল সুপ্রিমো ইন্ডিয়া জোটের নেতৃত্বভার নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। যা নিয়ে শোরগোল পড়ে জাতীয় রাজনীতিতে। মমতাকে সমর্থন জানিয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, এনসিপি নেতা শরদ পাওয়ার। তৃণমূল নেত্রীর যোগ্যতাকে কুর্নিশ করেছিলেন উদ্ধব গোষ্ঠীর সেনা নেতৃত্ব, আপ-ও। এরপর ক্ষোদ কংগ্রেস নেতার ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দানে  মমতা ব্যানার্জির যোগ্যতাকে সমর্থন বেশ তাৎপর্যবাহী বলেই মনে করা হচ্ছে। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া