সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অ্যাডভেঞ্চারের নেশায় গভীর অরণ্যে, ভুলে গেল পথ! ঘন অন্ধকারে আটকে হাড়হিম অভিজ্ঞতা শতাধিক পড়ুয়ার

Pallabi Ghosh | ২৩ ডিসেম্বর ২০২৪ ২০ : ০২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: অ্যাডভেঞ্চারের নেশায় গভীর অরণ্যে ঢুকে পড়েছিল পড়ুয়ারা। সেখানে পৌঁছেই পথ ভুলে আটকে থাকল গভীর অরণ্যে। ঘণ্টার পর ঘণ্টা সেখানেই আটকে ছিল তারা। ঘন অন্ধকারে সে এক হাড়হিম অভিজ্ঞতা। শেষমেশ মাঝরাতে তাদের উদ্ধার করলেন বন দপ্তরের কর্মীরা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাতারনিয়া অভয়ারণ্যে। রবিবার গোন্দা জেলার নিউ স্ট্যান্ডার্ড ট্রেনিং ইনস্টিটিউটের শতাধিক পড়ুয়াকে নিয়ে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন শিক্ষকরা। প্রথমে তারা বর্ডার পার করে নেপালে ঢুকতে চেয়েছিল। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাদের আটকে দেন। সেখানে বাধাপ্রাপ্ত হয়ে কাতারনিয়া অভয়ারণ্যে ঢুকে পড়ে তারা। 

কাতারনিয়া অভয়ারণ্যে লেপার্ড, বাঘ, হাতি সহ প্রচুর বন্যপ্রাণী রয়েছে। অভয়ারণ্যের গভীরে আম্বা গ্রামে পৌঁছে আটকে পড়েন তাঁরা। স্থানীয়দের নিষেধাজ্ঞা উড়িয়ে সেখানেই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে ফেলেন। রাতেই বাড়ে বিপত্তি। সন্ধের পর জাঁকিয়ে ঠান্ডায় জবুথবু দশা সকলে। খাবার ছিল না কারও কাছে। পড়ুয়াদের আটকে থাকার কথা স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মী থেকে পুলিশ। 

মাঝরাতে গভীর অভয়ারণ্য থেকে তাদের উদ্ধার করে গোন্দায় পৌঁছে দেওয়া হয়। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, স্কুল থেকে ১৫৫ জন শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন। এর মধ্যে ১৩৩ জন পড়ুয়া ছিল। সকলকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া