বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মাত্র ৪১ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এপিগামিয়ার সহ-প্রতিষ্ঠাতার

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩৯Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ব্যবসায়িক মহলে শোকের ছায়া। প্রয়াত দইয়ের জনপ্রিয় ব্র্যান্ড এপিগামিয়ার সহ-প্রতিষ্ঠাতা রোহান মিরচন্দানি। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪১ বছর বয়সে মৃত্যু হয়েছে এই উদ্যোগপতির। 

এপিগামিয়া হল নতুন যুগের এফএমসিজি ব্র্যান্ড যা এখন ভারতের সর্বাধিক স্বাস্থ্যকর 'গ্রিক দই' ব্র্যান্ড হিসাবে পরিচিতি পেয়েছে। ২০১৫ সালে উদয় ঠক্কর, গণেশ কৃষ্ণমূর্তি এবং রাহুল জৈনের সঙ্গে এমিগামিয়া প্রতিষ্ঠা করেন রোহান মিরচন্দানি। তাঁর অকাল প্রয়াণে কোম্পানির তরফে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বোর্ড অফ এপিগামিয়া জানিয়েছে, "রোহান শুধু একজন দূরদর্শী নেতা নন, যারা তাঁকে জানার সুযোগ পেয়েছেন তাঁরা সকলেই জানেন যে তিনি সকলের জন্য অনুপ্রেরণা ছিলেন।" 

রোহানের মৃত্যুর পর চিফ অপারেটিং অফিসার এবং প্রতিষ্ঠাতা সদস্য অঙ্কুর গোয়েলের নেতৃত্বে কোম্পানির সিনিয়র নেতৃত্ব এবং সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক উদয় ঠক্করের সঙ্গে এপিগামিয়ার দৈনন্দিন কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে। রোহানের মৃত্যুতে বিবৃতি দিয়েছেন এপিগামিয়ার প্যারেন্ট কোম্পানি ড্রামস ফুড। 

এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, "মিরচন্দানি একজন মেন্টর, বন্ধু ও নেতা ছিলেন। আমরা তাঁর স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে অবিচল থাকব। রোহানের দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ আমাদের পথ দেখাবে। আমরা তাঁর নির্মিত ভিত্তিকে সম্মান জানাতে এবং তাঁর স্বপ্ন অব্যাহত রাখতে একসঙ্গে কাজ করব। "

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন এবং ওয়ার্টন স্কুল থেকে স্নাতক হন রোহান মিরচন্দানি। ২০১৩ সালে তিনি ড্রামস ফুড ইন্টারন্যাশনাল শুরু করেন। তাঁর নেতৃত্বেই কোম্পানি 'হোকি পোকি' আইসক্রিম থেকে এপিগামিয়ায় রূপান্তরিত হয়। বর্তমানে প্রায় ৩০টি শহরের বাজারে দই, মিল্কশেক, স্মুদি এবং ক্ষীরের মতো প্রোডাক্টে নিজেদের ছাপ রেখেছে এই কোম্পানি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া