বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯ : ১৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীরা দামাস্কাসের দখল নেওয়ার পরেই সপরিবারে দেশ ছেড়ে মস্কোতে পালিয়ে যান আসাদ। কিন্তু সেখানেও শান্তি নেই। মস্কোয় অতিষ্ঠ হয়ে উঠেছেন পলাতক প্রেসিডেন্টের স্ত্রী আসমা আল আসাদ। সেখানকার জীবনযাপনে অখুশি। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, বিবাহবিচ্ছেদের মামলা করেছেন আসমা। ফিরে যেতে চান লন্ডনে।
আসমার জন্ম ব্রিটেনে। বাবা ছিলেন সেখানকার হৃদরোগ বিশেষজ্ঞ। মা ছিলেন সিরিয়ার কূটনীতিবিদ। দু’জনেই সিরিয়ার নাগরিক। পরে কর্মসূত্রে লন্ডনে চলে যান। পড়াশোনা লন্ডনেই। কলেজে পড়ার সময়ে বাশারের সঙ্গে পরিচয় হয় আসমার। ২০০০ সালে আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পরে তাঁর সঙ্গে গোপনে বিয়ে হয়েছিল আসমার। সে সময়ে আসমার বয়স ছিল ২৫ বছর। সে বছরই লন্ডন ছেড়ে সিরিয়া চলে আসেন তিনি।
বিভিন্ন বিদেশী সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ৪৯ বছর বয়সী আসমা রাশিয়ার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন। মস্কো ছেড়ে চলে যাওয়ার বিশেষ অনুমতিও চেয়েছেন। তাঁর আবেদন খতিয়ে দেখছে রাশিয়ার আদালত।
২০০০ সালে বাবা হাফিজ আল আসাদের পর সিরিয়ার ক্ষমতায় বসেন বাশার। ২৪ বছর সিরিয়ার গদিতে ছিলেন। গত ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছিল সিরিয়ার। শেষ কয়েক মাসে বিদ্রোহী গোষ্ঠী দখল করতে থাকে একের পর এক এলাকা। গত ৮ ডিসেম্বর বিদ্রোহীরা দামাস্কাস দখল করতেই পতন হয় আসাদের সাম্রাজ্যের।
সূত্রের খবর, রাশিয়াতে আশ্রয় নিয়েও শান্তিতে নেই আসাদ। তাঁর উপর নানা নিষেধাজ্ঞা চাপিয়েছে ভ্লাদিমির পুতিনের সরকার। কোনও রকম রাজনৈতিক কার্যকলাপে যোগ দিতে মানা করা হয়েছে। এর পাশাপাশি তাঁর সমস্ত সম্পত্তি এবং টাকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২৭০ কেজি সোনা, ২ বিলিয়ন ডলার এবং মস্কোর ১৮টি আবাসন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?