বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

How to activate a dormant PPF Account, follow this simple process

বাণিজ্য | প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, চিন্তা নেই, এই সহজ পদ্ধতিতেই হবে মুশকিল আসান

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮ : ১৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অধীনে একটি প্রকল্প হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। ভবিষ্যতের কথা ভেবে চাকরিজীবীদের কাছে লগ্নির অন্যতম পছন্দের স্বল্প সঞ্চয় প্রকল্প হল পিপিএফ। এই প্রকল্পের অধীনে বছরে সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়করের ধারা ৮০(সি)-এর আওতায় করমুক্ত বিনিয়োগ করা যেতে পারে। এক অর্থবর্ষে নূন্যতম ৫০০ টাকা জমা না করলে বন্ধ হয়ে যাবে পিপিএফের অ্যাকাউন্ট।

পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে ঋণ পরিষেবা পেতে সমস্যা হবে। কর ছাড়ের মতো সুবিধা এবং আকর্ষণীয় সুদের হাত থেকেও বঞ্চিত হবেন গ্রাহকেরা। এর ফলে গ্রাহকের উচিত প্রতি বছর নূন্যতম ৫০০ টাকা পিপিএফ অ্যাকাউন্ট জমা রাখা। যদি তা করা সম্ভব না হয় তা হলে অ্যাকাউন্ট ফের চালু করতে যত বছর টাকা বছর জমা রাখা হয়নি, তত বছরের টাকা একলপ্তে পিপিএফ অ্যাকাউন্টে জমা করতে হবে। এর পাশাপাশি, যে কটি অর্থবর্ষে টাকা জমা রাখা হয়নি, তার প্রতিটিতে ৫০ টাকা করে ফাইন দিতে হবে। এর পরেই ফের চালু করা যাবে পিপিএফ অ্যাকাউন্ট।

এর আগে কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করা যেত না। ২০১৬ সালে সেই নীতিতে পরিবর্তন আনা হয়। গ্রাহক বিশেষ ক্ষেত্রে যেমন, গুরুতর অসুখ, সন্তানের পড়াশোনা ইত্যাদি কারণে পিপিএফ অ্যাকাউন্ট মেয়াদের আগেই বন্ধ করে দিতে পারবেন। যদিও এই সুবিধা অ্যাকাউন্ট খোলার পাঁচ বছর পর থেকেই উপলব্ধ।

পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ সর্বোচ্চ ১৫ বছর। বর্তমানে এই প্রকল্পে কেন্দ্র ৭.১ শতাংশ হারে সুদ প্রদান করছে। ২০১৮ সালে এই প্রকল্পে সুদের হার বৃদ্ধি করে ৮ শতাংশ করা হয়েছিল। তার পর থেকে প্রতি বছর ক্রমাগত কমেছে সুদের হার।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া