বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৩ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৫৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: শয়ে শয়ে মহিলা এবং কিশোরীরা একটানা কেঁপে চলেছেন। কাঁপুনি এতটাই বেশি যে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। অজানা আতঙ্কে কাঁপছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। অদ্ভুত এই রোগের নাম 'ডিঙ্গা ডিঙ্গা'। উগান্ডার স্থানীয় ভাষায় এর অর্থ ‘নাচের মতো কাঁপুনি’। অতিমারির পর থেকে নতুন রোগের আগমনের কথা ছড়িয়ে পড়তেই আশঙ্কায় বিশ্ববাসী।
উগান্ডার জেলা বুন্ডিবুগিওতে দেখা দিয়েছে এই সংক্রমণ। ওই জেলার প্রায় ৩০০ জন মহিলা এবং কিশোরী এই রোগে আক্রান্ত হয়েছেন। ডিঙ্গা ডিঙ্গার লক্ষণগুলি উদ্বেগজনক ও একই সঙ্গে বেশ অস্বাভাবিকও। আক্রান্তদের জ্বর, কাঁপুনি, দুর্বলতা দেখা যাচ্ছে। হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে। কিছু ক্ষেত্রে আক্রান্তরা পঙ্গুও হয়ে যাচ্ছেন। যদিও এখনও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বুন্ডিবুগিও-র বাইরের কেউ এই রোগে আক্রান্ত হয়েছেন কি না তা এখনও জানা যায়নি।
উগান্ডার চিকিৎসকেরা জানিয়েছেন, ২০২৩ সালে প্রথম বার ‘ডিঙ্গা ডিঙ্গা’ রোগের কথা প্রকাশ্যে আসে। সাধারণ অ্যান্টিবায়োটিক ও জ্বরের ওষুধ দিয়েই আক্রান্ত ব্যক্তিদের সুস্থ করে তোলার চেষ্টা করছেন স্থানীয় চিকিৎসকেরা। জেলার স্বাস্থ্য আধিকারিক কিয়িতা ক্রিস্টোফার জানিয়েছেন, কোনও ভেষজ ওষুধ দিয়ে এই রোগের চিকিৎসা সম্ভব এমন বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি।
‘ডিঙ্গা ডিঙ্গা’ প্রসঙ্গেই উঠে আসছে 'ডান্সিং প্লেগ'-এর কথা। ১৫১৮ সালে রোমান সাম্রাজ্য চলাকালীন ফ্রান্সের স্ট্রাসবর্গে এই রোগ ছড়িয়ে পড়েছিল। ফ্রাউ ট্রফিয়া নামের এক মহিলা জুলাই মাসের একটি দিনে স্ট্রাসবর্গের রাস্তায় কোনও গান বা সুর ছাড়াই আচমকা নাচতে শুরু করেন। ধীরে ধীরে আরও অনেকে একই রকম ভাবে নাচতে শুরু করে দেন। কী কারণে তা শুরু হয়েছিল তা আজ পর্যন্ত জানা যায়নি। একটানা নাচের ফলে ক্লান্তি, এমনকি মৃত্যুও ঘটেছিল। সেই ঐতিহাসিক ঘটনার সঙ্গে ডিঙ্গা ডিঙ্গার কোনও সরাসরি যোগসূত্র রয়েছে কি না তার খোঁজ চালাচ্ছেন বিজ্ঞানীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?