বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দামি গাড়ি হলেই নিরাপদ? বেঙ্গালুরুর ভলভো দুর্ঘটনায় ৬ যাত্রীর মৃত্যুর পর উঠল প্রশ্ন

RD | ২২ ডিসেম্বর ২০২৪ ০০ : ২৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: শনিবার বেঙ্গালুরুর কাছে নেলমঙ্গল-তুমকুরু হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় ছয় জনের প্রাণ গিয়েছে। একটি কন্টেনার বোঝাই ট্রাক ডিভাইডার পেরিয়ে অপর দিক থেকে আসা ভলভো এসইউভি (ভলভো এক্সসি৯০)-কে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ যায় ছয় জনের। মৃতদের মধ্যে ছিলেন চন্দ্রাম ইয়েগাপাগোল (৪৮), তাঁর স্ত্রী গৌরাবাই (৪২), ছেলে গ্যায়ান (১৬), মেয়ে দীক্ষা (১২), ভাশুর-বউ বিজয়লক্ষ্মী (৩৬) এবং আর্যা (৬)। চন্দ্রাম বেঙ্গালুরুর সফটওয়্যারংস্থা আইএএসটি সফটওয়্যার সলিউশনের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তিনি মাত্র দুই মাস আগে এই বিলাসবহুল ভলভো এক্সসি৯০ গাড়িটি কিনেছিলেন।

এই গাড়িতে চড়ে ইয়েগাপাগোল পরিবার মহারাষ্ট্রের সাংলিতে চন্দ্রামের বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, গাড়িটি সঠিক গতিতেই চলছিল ও চালক কোনও ভুল করেননি। সেই থেকেই একাধিক প্রশ্ন উঠেছে। তাহলে কীভাবে ঘটল এই দুর্ঘটনা? দামি গাড়ি হলেও তা কি আদৌ নিরাপদ? 

কন্টেইনার ট্রাকের চালক আরিফ জানিয়েছেন, হঠাৎ সামনে থাকা একটি গাড়ি ব্রেক কষলে তিনি ট্রাক থামানোর চেষ্টা করেন। কিন্তু ভারী গাড়ি হওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ডানদিকে ঘুরে ডিভাইডার পার করেন। এরপর ট্রাকটি একটি দুধের ট্রাককে ধাক্কা মেরে ভলভো গাড়ির ওপর পড়ে। ট্রাকটিতে অ্যালুমিনিয়াম বোঝাই ছিল। ভারী অ্যালুমিনিয়াম ভসবোর গাড়ির ওপর পড়ার পরেই তা চেপ্টে যায়।

ট্রাকটি সরাতে ছয়টি ক্রেন ব্যবহার করতে হয়েছে। তারপর একে একে গাড়ির ভেতর থেকে মৃতদেহগুলি বের করা হয়। এই দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা। অনেকেই বলেছেন, 'সেফটি কার' থাকলেও রাস্তায় যদি সবাই সঠিক না চলে, তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। টুইটার পেজ ড্রাইভস্মার্ট লিখেছে, 'সেফটি রেটিং পাওয়া গাড়ি একা জীবনের সুরক্ষা দিতে পারে না। ঠিকঠাক রাস্তা, সুরক্ষিত চালক এবং সুরক্ষিত গাড়ি এই তিনটি বিষয়ই জরুরি।' ভাল রাস্তা এবং ট্রাফিক আইন কঠোর করার জন্য অনেকেই কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীকে ট্যাগ করেছেন।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া