সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

First Surat-Bangkok flight runs dry mid-air as passengers consume rupees 1.8 lakh worth of liquor

দেশ | রাজ্যে সুরা পান নিষিদ্ধ, বিমানে তো নয়, ৪ ঘণ্টার বিমানযাত্রায় নিমেষে শেষ দু'লক্ষের মদ

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২২ ডিসেম্বর ২০২৪ ২২ : ৪৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ১৯৬০ সাল থেকে ভারতের এই রাজ্যে মদ্যপান এবং মদ বিক্রি করা নিষিদ্ধ। এই রাজ্যের থেকে প্রথম ব্যাঙ্ককগামী বিমানে পরিবেশন করা হয়েছিল দামী মদ। ব্যাস আর কে পায়। চার ঘণ্টার যাত্রাপথ শেষ হওয়ার আগেই ফুরিয়ে গেল প্রায় দু'লক্ষ টাকা দামী মদ। যাত্রীদের দাবি মেটাতে না পেরে বিমানসেবিকাদের ঘোষণা করে জানাতে হল যে বিমানে মদ শেষ হয়ে গিয়েছে।

কথা হচ্ছে গুজরাটের। গত শুক্রবার সুরাট থেকে ব্যাঙ্ককগামী পরিষেবা চালু করেছে এয়ার ইন্ডিয়া। শুক্রবার প্রথম বিমানটি সুরাত থেকে ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানটির সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। হাউসফুল বিমানে যাত্রীদের অভিজ্ঞতা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। 

সর্বাভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যাত্রীরা চার ঘণ্টার যাত্রাপথে ব্যাঙ্কক পৌঁছনোর প্রায় ১৫ লিটার দামী মদ শেষ করে ফেলেছেন। বাধ্য হয়ে বিমান কর্মীদের ঘোষণা করে জানাতে হয় যে মদ শেষ। যাত্রীরা বাড়ি থেকে তাঁদের পছন্দসই খাবার নিয়েই বিমানে উঠেছিলেন। 

তবে এই খবরে ভ্রু কুঁচকে গিয়েছে অনেকেরই। সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিমানটিতে ৩০০ জন যাত্রাী ছিলেন। এক জন প্রশ্ন করেছেন, এয়ার ইন্ডিয়ার বিমানটি ছিল এয়ারবাস বা বোয়িং ৭৩৭। এই বিমানটিতে ৩০০ জন যাত্রী ধরানো যায় না। এর বহন ক্ষমতা ১৭৬ জন যাত্রীর। সেই অনুযায়ী প্রত্যেক যাত্রী ৮৫ মিলি-র বেশি মদ্যপান করেননি।

এই ঘটনায় ফের গুজরাতে মদের উপর নিষেধাজ্ঞায় প্রশ্ন উঠতে শুরু করেছে। ১৯৬০ সালে বম্বে ভাগ হয়ে মহারাষ্ট্রে এবং গুজরাত হওয়ার পর থেকে গুজরাতে মদ তৈরি এবং বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। ২০২৩ সালে পর্যটকদের আকর্ষিত করতে কিছু নির্দিষ্টা জায়গায় মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এই নিষেধাজ্ঞার ফলে নরেন্দ্র মোদীর রাজ্যে ফুলেফেঁপে উঠেছে বেআইনি মদের ব্যবসা। 

একজন সমাজমাধ্যম ব্যবহারকারী বলেছেন, "এর থেকে স্পষ্ট যে গুজরাটের বাসিন্দারা মদ্যপান করতে পারেন এবং করতে চান৷ রাজ্য সরকারে উচিত নিষেধাজ্ঞা বিবেচনা করার। এর ফলে রাজস্ব আয়েরও সুযোগ আছে৷'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া