সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ইচ্ছামৃত্যু চেয়েছিলেন বৃদ্ধ কৃষক, বদলে জুটল ৯.৯১ লাখ পুলিশি জরিমানা! কেন?

RD | ২২ ডিসেম্বর ২০২৪ ২২ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: জমির দাম নিয়ে বিবাদ চরমে। প্রতিবাদে কাজ হয়নি। তাই রীতিমত ইচ্ছামৃত্যু চেয়ে কৃষক বিদ্যাধর যাদব এবং তাঁর পরিবার অন্ত্যেষ্টিক্রিয়ায় বসেছিলেন। যা নিয়ে হইহই কাণ্ড। পুলিশের কানে খবর পৌঁছাতেই জোড়জোড় শুরু। শেষে জোরজবরদস্তি করেই বিদ্যাধরকে খান্ত করা গিয়েছিল। কিন্তু, যেকোনও সময় প্রতিবাদী কৃষকদের মধ্যে কেই ঘটিয়ে ফেলতে পারেন অপ্রীতিকর ঘটনা। এই আশঙ্কায় বহু পুলিশের কর্মীকে মোতায়েন করতে হয়েছিল ঘটনাস্থলের কাছে। যার দরুন পুলিশ বিদ্যাধরকেই দায়ী করেছে। তাঁকেই ৯.৯১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুলিশের নোটিশে স্তম্ভিত বিদ্যাধর। ঘটনা রাজস্থানের ঝুঝুনের।

শ্রী সিমেন্ট রাজস্থানের ঝুনঝুনে কারখানা তৈরি করবে বলে স্থির করে। ফে কৃষকদের থেকে জমি কিনেছে সংস্থাটি। জমির দাম কৃষকদের পছন্দ হয়নি। কিন্তু জমি হাতছাড়া হয়েছে। ন্যায্য মূল্যের জন্য দরবার করেও কাজের কাজ হয়নি। শেষে মৃত্যুর ইচ্ছে পোষণ করেন বিদ্যাধর যাদব ও তাঁর পরিবার। তৈরি হয় অন্তেষ্টিক্রিয়ার মঞ্চও। 

এই খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। বিদ্যাধরকে উঠিয়ে বাড়ি পাঠানো হয়। কিন্তু ক্ষোবের আগুন তখনও জমিদাতাদের মধ্য়ে ছিল। ফলে অপ্রীতিকর ঘটনা এড়াতেএকজন সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং দু'জন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) সহ ৯৯ জন পুলিশ কর্মী মোতায়েনের করা হয়। সরকারি যানবাহনের ব্যবহার হয়েছিল। ফলে সরকারি কোষাগারের উপর আর্থিক বোঝা তৈরি হয়। পুলিশ এর দায় বিদ্যাধরের উপর চাপায়।

এরপরই বৃদ্ধ কৃষককে নোটিশ পাঠায় পুলিশ। সেখানে উল্লেখ, বিদ্যাধরকে ২৪ ডিসেম্বরের মধ্যে এসপি অফিসের অ্যাকাউন্টস শাখায় ৯,৯১, ৫৭৭ টাকা জমা করতে হবে। যদি জরিমানার টাকা না দেওয়া হয় তবে নিয়ম অনুযায়ী আইনি পদক্ষেপ করা হবে। নোটিশ বিদ্যাধর যাদব হতবাক।

এই প্রথম রাজস্থান পুলিশ ইচ্ছামৃত্যু বা আত্মহনন প্রতিরোধ সংক্রান্ত একটি মামলায় এমন নোটিশ জারি করেছে। জেলার পুলিশ সুপার বলেন, নিয়ম অনুযায়ী নোটিশ জারি করা হয়েছে। যা মেনে চলার জন্য ওই কৃষককে সাত দিন সময় দেওয়া হয়েছে। যদি নির্দিষ্ট অর্থ জমা না করা হয় তবে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া