সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'পদ্ধতিগত ষড়যন্ত্র', ভোটের 'নথি গোপন' নিয়ে মোদি সরকারকে তুলোধনা খাড়গের

RD | ২২ ডিসেম্বর ২০২৪ ২০ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী নথি গোপনে নয়া আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করলেন কংগ্রেস সভাপতি।  মল্লিকার্জুন খাড়গের দাবি, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং শুদ্ধতা নষ্টের জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে নরেন্দ্র মোদি সরকার। তাঁর মতে, এই নতুন নিয়মেই সাপ হয়ে যাচ্ছে যে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না।

ভারতের নির্বাচন ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পক্ষে শনিবারই নতুন আইন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ১৯৬১ সালের নির্বাচনী বিধির ৯৩(২) ধারা অনুযায়ী, এতদিন ভোট সংক্রান্ত সব নথি জনসমক্ষে আনতে বাধ্য থাকত নির্বাচন কমিশন। সেই আইন এবার বদলাচ্ছে। শনিবার কেন্দ্র জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত সব নথি আর প্রকাশ্যে আনা হবে না। শুধুমাত্র নির্বাচনী আচরণবিধি নিয়ম সংক্রান্ত নথিগুলিই এবার থেকে প্রকাশ্যে আনা হবে। এমনকি, আদালতও নির্বাচন কমিশনকে ভোট সংক্রান্ত সব নথি প্রকাশ্যে আনার নির্দেশ দিতে পারে না।

নির্বাচনী বিধির এই বদল কেন? কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দাবি, কেন্দ্র এবং স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়ায় স্বচ্ছ্বতায় নজর দিচ্ছে না। তাই ভোট সংক্রান্ত সব তথ্য প্রকাশ্যে আনতে তাদের এত আপত্তি। খাড়গে বলেছেন, "ভারতের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে। মোদি সরকারের নির্বাচনী বিধি সংশোধনী সেটাই প্রমাণ। আসলে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না মোদি সরকার। এটা সরাসরি সংবিধান এবং গণতন্ত্রের উপর আক্রমণ। সংবিধান বাঁচানোর সবরকম চেষ্টা কংগ্রেস করবে।” 

এর আগে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রেও আইনে বদল এনেছিল কেন্দ্র। নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতিকে। 'পরিকল্পিত ষড়যন্ত্র' তত্ব ব্যাখ্যা করতে গিয়ে সেই প্রসঙ্গও টানেন কংগ্রেস সভাপতি।

তবে, নয়া বিধি নিয়ে এখনও নিজেদের যুক্তির কথা তেমনভাবে বলছেন না বিজেপি নেতৃত্ব। নির্বাচন কমিশনের সূত্র অবশ্য বলছে, হরিয়ানা নির্বাচনের পর ভোট তথ্য চেয়ে হাজার হাজার আর্জি জমা পড়ছে। সব আর্জির উত্তর দেওয়া পদ্ধতিগতভাবেও ভীষণ কঠিন। সেকারণেই নিয়মে পরিবর্তনের তোড়জোড়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া