সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চার ঘণ্টার বিমানযাত্রায় নিমেষে উড়ে গেল প্রায় দু’লক্ষ টাকার মদ, যাত্রীদের কাণ্ড দেখে তোলপাড় নেটদুনিয়া

Kaushik Roy | ২২ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৪৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সুরাট থেকে ব্যাঙ্কক যাওয়ার সরাসরি বিমান চালু করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। শুক্রবার প্রথমবারের জন্য সুরাট থেকে ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা দেয়া বিমানটি। বিমানটি ছিল একেবারে ভর্তি, একটি সিটও ফাঁকা ছিল না। কেমন হল এই বিমানযাত্রা? যাত্রীরা তাঁদের অভিজ্ঞতার কথা শেয়ার করতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। জানা গিয়েছে, সুরাট থেকে বিমান রওনা দেওয়ার পর মাঝআকাশে থাকা অবস্থায় যাত্রীরা প্রায় ১৫ লিটার প্রিমিয়াম অ্যালকোহল পান করেন, যার মধ্যে ছিল চিভাস রিগ্যাল, বাকার্ডি এবং বিয়ার।

 

সব মিলিয়ে যার মূল্য প্রায় ১.৮ লক্ষ টাকা। মদ্যপানের পরিমাণ এত বেশি ছিল যে বিমানের  ক্রু-দের ঘোষণা করতে হয় যে, ব্যাঙ্ককে পৌঁছানোর আগেই মদ শেষ হয়ে গেছে। বিমানযাত্রায় খাবারের ক্ষেত্রেও ছিল ব্যতিক্রম। যাত্রীরা নিজেদের সঙ্গে নিয়ে এসেছিলেন গুজরাটের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার যেমন থেপলা এবং খামান। এছাড়াও পিৎজা সহ বিভিন্ন খাবারও পরিবেশন করা হয় বিমান সংস্থার তরফে। সেই খাবারের পাশাপাশি যাত্রীরা নিজেদের আনা খাবারগুলোও উপভোগ করেন। কিন্তু যাত্রীর সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে। রিপোর্ট অনুযায়ী, ওই বিমানে ৩০০ জন যাত্রী ছিলেন বলে দাবি করা হয়েছে।

 

এক ব্যক্তি মন্তব্য করেছেন, যে বিমানই হোক, সেটি ৩০০ যাত্রী বহন করতে পারে না। সর্বোচ্চ ক্ষমতা হবে ১৭৬ জন। আলোচনায় উঠে এসেছে, গুজরাটের মদের ওপর নিষেধাজ্ঞা নীতিও। এক ইন্টারনেট ব্যবহারকারীর মন্তব্য, এই ঘটনাই স্পষ্ট করে দেয়, গুজরাটের বাসিন্দারা মদ্য পান করতে চান এবং করতে পারেন। হয়তো রাজ্য সরকার তাদের নিষেধাজ্ঞার নীতি পুনর্বিবেচনা করতে পারে। তাতে করে নিয়ন্ত্রিত বিক্রয়ের মাধ্যমে রাজস্ব আয় করতে পারবে সরকার। অনেকের মতে, গুজরাটিরা সবকিছু থেকেই আনন্দ বের করে নিতে জানে। এই ঘটনা সেটাই আরও একবার তা প্রমাণ করে দিল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া