সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২২ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মন্দিরে দর্শন করতে গিয়ে প্রণামীর বাক্সে আইফোন পড়ে যায় এক ভক্তের। এরপরই সে নিজের সাধের আইফোনটি ফেরতের জন্য মন্দির কর্তৃপক্ষের কাছে আর্জি জানান। কিন্তু সেগুড়ে বালি! শত চেষ্টাতেও সেই আইফোন ফিরে পেলেন না ওই ভক্ত। আর্জি প্রত্যাখান করে মন্দির কর্তৃপক্ষ। তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুর তিরুপোরুর শ্রী কন্দস্বামী মন্দিরের ঘটনা।
কিন্তু কেন মন্দিরের তরফে প্রণামী বাক্সে পড়ে যাওয়া আইফোন ভক্তকে ফেরৎ দেওয়া হল না? মন্দিরের নিয়ম অনুযায়ী, প্রণামী বাক্সে যা কিছু দেওয়া হয়, তা মন্দিরের দেবতার নামে হয়ে যায়। হিন্দু ধর্মীয় ও চ্যারিটেবল এনডোমেন্টস দফতরের মন্ত্রী পিকে শেখর বাবু ১৯৭৫ সালের এই নিয়মের কথা জানান। মন্ত্রী বলেন, "যা দেবতার নামে উৎসর্গ করা হয়েছে, তা ফেরত দেওয়ার নিয়ম নেই।" তিনি আরও বলেন, "আমরা প্রণামী বাক্স কিছুতেই খুলতে পারবো না। তবে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব, যাতে ভক্তের ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায়।"
iPhone accidentally fell into the temple's hundi..
— Vije (@vijeshetty) December 20, 2024
The temple administration refused to return it the owner, saying it belonged to the temple.pic.twitter.com/4VgfcRk0Ib
এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। ২০২৩ সালেকেরলের আলাপ্পুঝার বাসিন্দা সঙ্গীতা মে মাসে পলানির শ্রী ধন্ডায়ুধাপানি স্বামী মন্দিরে গিয়েছিলেন। সেখানে অসাবধানতায় একটি সোনার হার প্রণামী বাক্সে ফেলে দেন। যা ফেরতের জন্য মহিলা আবেদন করেছিলেন মন্দিরে। দেকা হয় সিসিটিভি ফুটেজ। কিন্তু, ওই মহিলাকে প্রণামী বাক্স খুলে দেওয়া হয়নি। যদিও ক্ষিপূরণ দেওয়া হয়েছিল তাঁকে। মন্দিরের কমিটির চেয়ারম্যান নিজের খরচে একটি নতুন সোনার হার কিনে দিয়েছিলেন মহিলাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?