বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২২ ডিসেম্বর ২০২৪ ১৯ : ২৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: প্রযুক্তির উন্নতি, সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গেই দিনে দিনে পরিচিতি বেড়েছে তাদের। এবার নাকি তারা মানুষের ত্বক ছুঁয়েই বুঝতে বুঝতে পারবে মনে কী চলছে! তেমনটাই বলছেন নাকি বিজ্ঞানীরা।
কথা হচ্ছে রোবটদের নিয়ে। বিজ্ঞানীদের দাবি, তথাকথিত ফেসিয়াল রিকগনিশন, স্পিচ অ্যানালিসিস-এর মতো বিষয়গুলি ত্রুটিপূর্ণ। এতে সবসময় পূর্ণ সত্য জানা যায় না। কিন্তু রোবট এবার থেকে মানুষের ত্বক স্পর্শ করলেই নাকি বলে দিতে পারবে মনের অনুভূতির কথা। সম্ভাবনা তেমনটাই।
মানুষের মনের অনুভূতি, মনের কথা সঠিকভাবে জানার উপায় কী? তা জানতেই গবেষণা করছিলেন বিজ্ঞানীরা। সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর তেমনটাই। আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত এক তথ্য, বিজ্ঞানীদের মতে স্কিন কন্ড্যাকটেন্স বা ত্বক পরিবহতার মাধ্যমেই জানা যাবে প্রকৃত অনুভূতি।
ত্বকের পরিবাহিতা হল, ত্বক কতটা ভালোভাবে বিদ্যুৎ সঞ্চালন করে তার একটি পরিমাপ। এই পরিমাপ আবার পরিবর্তনশীল। যা সাধারণত ঘাম নিঃসরণ এবং স্নায়ুর ক্রিয়াকলাপের প্রতিক্রিয়ায় পরিবর্তিত হয় এবং মানুষের বিভিন্ন মানসিক অবস্থাকে নির্দেশ করে। বিজ্ঞানীদের মতে, ভবিষ্যতে রোবট মানুষের ত্বকে হাত দিয়েই, তাঁর স্কিন কনড্যাকটেন্স-এর পরিমাণ বুঝতে পারবে।
পর্যালোচনা করার জন্য ৩৩জন অংশগ্রহণকারীর মানসিক প্রতিক্রিয়া পরিমাপ করা হয়েছিল। কীভাবে? তাঁদের মানসিকভাবে উদ্দীপনামূলক ভিডিও দেখিয়ে এবং তাদের ত্বকের পরিবাহিতা পরিমাপ করেন বিজ্ঞানীরা। তাতে দেখা গিয়েছে, বিভিন্ন সময়ে, বিভিন্ন আবেগের স্বতন্ত্র প্যাটার্ন প্রকাশ করেছে। লক্ষ্য করা গিয়েছে, ভয়ের প্রতিক্রিয়াগুলি দীর্ঘস্থায়ী ছিল। পারিবারিক বন্ধন আবেগ, সুখ এবং দুঃখের মিশ্রণ, ধীর প্রতিক্রিয়া দেখিয়েছে এবং হাস্যরস দ্রুত কিন্তু ক্ষণস্থায়ী প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাঁদের মতে, কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে, কীভাবে ত্বকের পরিবাহিতার প্রতিক্রিয়াগুলির গতিশীলতা আবেগের মধ্যে পার্থক্য করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?