বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২২ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিদেশ বিভুঁইয়ে বাংলা বলছেন এক মার্কিন নাগরিক। কোনও আড়ষ্ঠতা নেই, একেবারে ঝরঝরে বাংলা উচ্চারণ। শুনলেই মন ভালো হবে। ঘটনা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের কুইনস অঞ্চলের। এখানে মূলত বাংলাদেশি বাঙালিদেরই বসবাস। সর্বত্রই বাংলার রমরমা। বাংলা সংস্কৃতি থেকে খাওয়া-দাওয়া, পোশাক সবকিছুতেই ভরপুর বাঙালিয়ানা। এই জ্যাকসন হাইটসকে স্থানীয়রা 'মিনি বাংলাদেশ' নামে ডাকেন। এখানেই বাংলা খাবার খেতে গিয়েছিলেন মার্কিন ভ্লগার এরিয়ে স্মিথ। এক বাংলাদেশি রেস্তোরাঁয় বসে তাঁকে সাবলীল বাংলায় খাবার অর্ডার দিতে শোনা গেল। যা শুনেই হতবাক সকলে, একইসঙ্গে মুগ্ধ।
নতুন ভাষা শেখা এবং ভিন্ন সংস্কৃতির অন্বেষণ করতে ভালবাসেন স্মিথ৷ সে জন্যই তাঁর জ্যাকসন হাইটসে যাওয়া। এখানকার বাঙালি সংস্কৃতি, খাবার, পোশাক নিয়ে জানার আগ্রহ ছিল তাঁর। প্রথমেই স্থানীয় একটি বাঙালি দোকান থেকে তিনি মাথার টুপি কিনেছিলেন। এরপর সটান ঢুকে পড়েন বাঙালি রেস্তোরাঁয়। সেখানে বাংলা একটি মিষ্টি পানের অর্ডার দেন। যা শুনেই চমকে ওঠেন দোকানি। এরপরই দোকানদার তাকে জিজ্ঞেস করেন, "আপনি কীভাবে বাংলা বলতে পারেন?" জবাবে, ভ্লগার স্মিথ মুচকি হেসে বলেন, "আমি এটা শিখছি।" এরপর ওই দোকানের কর্মচারী ও অন্য়ান্যদের সঙ্গে হাসিমুখে আলাপচারিতা করতে থাকেন। তাঁর বাংলা শব্দের উচ্চারণে মুগ্ধ সকলে।
এরপর একটি চায়ের দোকানে যান স্মিথ। কয়েকজন বাংলাদেশি মহিলার সঙ্গে সেখানে দেখা হয তাঁর। ওই মহিলারা ভ্লগার স্মিথকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি কখনও বাংলাদেশে গিয়েছেন কিনা। উত্তরে স্মিথ বলেছিলেন, "না, আমি সেখানে কখনও যায়নি, তবে ভালোবেসে যেতে চাই।" এরপর স্মিথ বাংলাদেশের সেন্ট-মার্টিন দ্বীপ সম্পর্কে কথা বলতে শুরু করেন, এবং ইলিশ মাছের প্রতি তাঁর মুগ্ধতার কথা বলেন।
ভিডিওর শেষে, ভ্লগারকে কলকাতার বিখ্যাত "ফুচকা"খেতে দেখা গিয়েছে। তিনি ভারতীয়, চিনা এবং বাংলাদেশি খাবার বিক্রি করে এমন একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেয়েছিলেন।
ইউটিউবে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। ২,৩০,০০০য়ের বেশি ভিউ হয়েছে। অনেকেই সেখানে স্মিথের অন্যান্য ভাষা এবং সংস্কৃতিকে সম্মান করার জন্য প্রশংসা করেছেন। এদের মধ্যে একজন মন্তব্য করেছেন, "বাঙালিদের খুব আনন্দ হয় ও উল্লাসিত করতে ইচ্ছে হ যখন তাঁরা নিউ ইয়র্কবাসীকে বাংলা বলতে দেখেন। এটা খুব সুন্দর এবং স্বাস্থ্যকর।" একই অনুভূতির প্রতিধ্বনি করে, অন্য একজন বলেছেন, "এই লোকদের মুখের হাসি অমূল্য। প্রত্যেকেই চায় মানুষ তাদের সংস্কৃতি এবং ভাষার প্রতি যত্নবান হোক।" একজন ব্যক্তি ভ্লগারের প্রশংসা করে বলেছেন, "এটা অবিশ্বাস্য যে আপনি বাংলা শেখার পরে কত সুন্দরভাবে কথা বলেন। বাংলা একটি সুন্দর ভাষা কিন্তু চ্যালেঞ্জিং এবং আয়ত্ত করা কঠিন।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?