সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মিনি স্কার্ট-ছেঁড়া জিন্স-এ না! কড়া পোশাকবিধি জারি করল বৃন্দাবন মন্দির, যাওয়ার আগে জেনে নিন এখনই

Riya Patra | ২২ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৫৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: এর আগেও বহু মন্দির কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করে জানিয়েছে, মন্দিরে কোন কোন পোশাক পরে যেতে পারবেন ভক্তরা, আর কোন কোন পোশাক পরে প্রবেশ করা যাবে না মন্দিরে। এবার ভক্ত দের জন্য পোশাকবিধি চালু করল বৃন্দাবন কর্তৃপক্ষ। একপ্রকার ডু’জ আর ডোন্টের মতো নির্দেশিকা জারি করে জানানো হল, মন্দিরে গেলে পরতে হবে ‘ভদ্র’ পোশাক।

বৃন্দাবন্দের বাঁকে বিহারী মন্দির কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে ভক্তদের ‘অশালীন পোশাক’ পরা থেকে বিরত থাকতে বলেছে, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। কী বলেছে মন্দির কর্তৃপক্ষ? জানিয়েছে, দর্শনার্থীরা যেন হাফ প্যান্ট, মিনি স্কার্ট, নাইট স্যুট, ছেঁড়া জিন্স, চামড়ার বেল্ট বা কোনও আপত্তিকর পোশাক পরে মন্দিরে না যান। এই নির্দেশিকার পিছনে কারণ কী? কারণ হিসেবে জানানো হয়েছে, বাঁকে বিহারী মন্দির একটি উপাসনালয় এবং কোনও পর্যটন গন্তব্য নয়। তাই পোশাক পরতে হবে 'শালীন'।মন্দির কর্তৃপক্ষ তাদের সাংস্কৃতিক মর্যাদা বজায় রাখতে বদ্ধপরিকর, সেই কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ, জানানো হয়েছে তেমনটাও।

উল্লেখ্য, বৃন্দাবন্দের বাঁকে বিহারী মন্দির উল্লেখযোগ্য এবং জনপ্রিয়  মন্দির। প্রতিবছর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে বং বিদেশের বহু দর্শনার্থী ভিড় জমান। মন্দিরের ব্যবস্থাপক মুনীশ শর্মা বলছেন, বাইরের বহু পর্যটক অনেকসময়ই ছেঁড়া জিন্স, বা অন্যান্য এমন পোশাকে আসেন, যা মন্দিরের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে। সেই কারণেই এবার পোশাকবিধি চালু করা হয়েছে। নতুন বছরের আগেই মন্দির কর্তৃপক্ষ এই নির্দেশিকা জারি করেছে, মন্দিরে যাওয়ার রাস্তায় নয়া নির্দেশিকা লিখিত আকারে টাঙিয়ে দেওয়া হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া