বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made Amla candy can prevent dry cough and cold in this winter season make immunity strong

লাইফস্টাইল | শীতে সর্দি কাশি ছুঁতে পারবে না, ঘরোয়া এই আমলা ক্যান্ডির ম্যাজিকে ইমিউনিটি বাড়বে চড়চড়িয়ে, জানুন কীভাবে বানাবেন 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২১ ডিসেম্বর ২০২৪ ০২ : ০৫Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ শীত পড়তে না পড়তেই হেঁশেলে আমলকির আনাগোনা শুরু হয়। মরসুম বদলের সময়ে রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে অনেক বাড়িতে আমলকি খাওয়া হয়। কিন্তু ছোটরা এর কষাটে স্বাদের জন্য একটু এড়িয়ে চলে। তাই বলে তো তাদের না খাইয়ে রাখা যায় না। তাই বাড়িতেই তৈরি করুন আমলকি দিয়ে টক মিষ্টি স্বাদের ক্যান্ডি, যা বাচ্চা থেকে বয়স্ক সকলেই ঘুরতে ফিরতে খাবে। জেনে নিন সহজ রেসিপি।

প্রথমে ৫০০ গ্ৰামের মতো আমলকিকে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। একটি বড় পাত্রে জল দিয়ে ফুটিয়ে গরম করে নিন। তার উপর আমলকিগুলো বসিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দিন। নামিয়ে নিলে আমলকি সেদ্ধ হয়ে গেলে ভিতর থেকে বীজ বেড়িয়ে আসবে। প্রত্যেকটি আমলকিকে এইভাবে বীজ ফেলে দিন। এবার প্যানে এক কাপ জল দিয়ে ফুটিয়ে নিন। এক কাপ গুড় দিন। অনেকক্ষণ ধরে নাড়তে থাকুন। গুড় সম্পূর্ণ গলে গেলে সেদ্ধ করে রাখা আমলকি দিয়ে দিন। নাড়াচাড়া করে স্বাদ মতো বিট নুন দিন। এবার হাফ কাপ আদা থেঁতো করা রস মিশিয়ে দিন। নাড়াচাড়া করতে থাকুন। শুকিয়ে মাখামাখা হলে নামিয়ে ঠাণ্ডা করতে দিন। একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন।

আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। শুধু তাই নয়, এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট আপনাকে যে কোন রোগের হাত থেকে দ্রুত বাঁচিয়ে তোলে। প্রচুর পরিমাণে ফাইবার যা হজম ক্ষমতা বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে। এতে থাকা ফাইবার গ্যাস্ট্রিক বা বদ হজমের মতো রোগ থেকে মুক্তি দেয় আপনাকে। সকলেই জানে চুলের পুষ্টির জন্য আমলকি কতটা উপকারী। আমলকি তেলের হেয়ার মাস্ক যদি ব্যবহার করা যায়, তাহলে চুলের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া