শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৫ ডিসেম্বর ২০২৩ ১৫ : ২৮Riya Patra
‘তোমাকে দেখছি বইমেলা চত্বরে’ গুনগুন করতে করতেই মেলায় ঢুকে পড়লেন বছর ২৫-এর এক যুবক। নম্বর মিলিয়ে সোজা গিয়ে দাঁড়ালেন পছন্দের প্রকাশনের স্টলের সামনে। মিনিট ৫, বড়জোর ৭-৮ মিনিট দুটি বই উল্টে পাল্টে, স্টলে থাকা প্রকাশক কিম্বা কর্মীর সঙ্গে কথা চালাচালি করে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। সোজা ফুটপাথ ক্রস করে শঙ্কর দার চায়ের দোকানের পিছনে এটিএম-এ। নোট গুনে রাস্তা ক্রস করে ফের দাঁড়ালেন ওই একই প্রকাশনের সামনে। নগদ টাকা দিলেন, পছন্দের বই নিলেন। তারপর পাশ কাটিয়ে এগিয়ে গেলেন। কয়েকমিনিটের এই গোটা ঘটনা ঘটল কলেজ স্কোয়্যারে। সেখানে ৪ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর চলছে ১১ তম বাংলাদেশ বইমেলা, কলকাতা। বইমেলার জায়গা হিসেবে কলেজ স্কোয়্যার পেয়ে যারপরণাই খুশি বাংলাদেশের প্রকাশন সংস্থাগুলি। এশিয়ার প্রাচীন, বৃহত্তম বইপাড়া। অনবরত যাতায়াত পড়ুয়াদের, বই প্রেমীদের। স্বাভাবিক ভাবেই বাংলাদেশের সাহিত্যের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ হবে পাঠকদের, হবে বিক্রিবাটা। প্রথমটা হচ্ছে, দ্বিতীয়টা যে হচ্ছে না তেমনটা হয়, তবে সমস্যাও রয়েছে। আর সেই সমস্যা হল অনলাইনে আর্থিক লেনদেন। যেমন বিজ্ঞানের, প্রযুক্তির অগ্রগতিতে ইন্টারনেট, পিডিএফ অনিবার্য, তেমনি অনিবার্য নিয়মে এসেছে নেট ব্যাঙ্কিং, অনলাইন আর্থিক লেনদেন পদ্ধতি। শুধু ভারতে নয়, বাংলাদেশেও এসেছে একই বিষয়। সাধারণ মানুষ, বিশেষ করে পড়ুয়ারা আজকাল নগদ টাকা বইতে ইচ্ছুক নয় খুব একটা। চায়ের দোকান থেকে বইয়ের দোকান, টুপ করে কিউআর কোড স্ক্যান করে, নম্বর নিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছে। আর সেখানেই সমস্যা। ভারতে যেখানে অনলাইন আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে রয়েছে গুগল পে, ফোন পে সহ আরও বেশ কয়েকটি মাধ্যম, তেমনই বাংলাদেশে রয়েছে নগদ, বিকাশ সহ আরও কিছু মাধ্যম। সাহিত্য-শিল্প দু’ দেশে কাঁটাতারের বেড়া না মেনে মিলেমিশে গেলেও, টাকা পৌঁছে যাচ্ছে না। ফলে সমস্যা হচ্ছে বেশ কিছুটা। এপারের পাঠক-ক্রেতাদের, ওপারের প্রকাশক-বিক্রেতাদের। সেই প্রসঙ্গেই মেলা প্রাঙ্গনে কথা বলা গেল বেশ কয়েকজনের সঙ্গে। ‘ঐতিহ্য’ প্রকাশনের মহম্মদ আমজাদ হোসাইন খান কাজল বেজায় সমস্যায় পড়েছেন। প্রথম দিনেই বেশ কয়েকজন কলেজ পড়ুয়া এসে বই পচ্ছন্দ করেও ফিরে গিয়েছেন বেজার মুখে। কারণ তাঁদের কাছে ১০০-১৫০ টাকার বেশি নগদ টাকা নেই। খেয়াল ছিল না এই আর্থিক লেনদেনের বাধার বিষয়। স্বাভাবিক ভাবেই ফিরে গেছেন তাঁরা। একই সমস্যার কথা ‘রোদেলা প্রকাশনী’র মহমদ রিয়াজ খান, ‘অন্যধারা’র ফারুখ হোসাইন, জার্নিম্যান-এর তহিদুল ইসলামের গলায়। তবে তাঁদের আশা, অন্যান্যবারের মতোই, মেলার দিন কয়েক কাটলেই পাঠক, ক্রেতাদের কাছে বিষয়টি পরিস্কার হয়ে যাবে, তখন তাঁরা নগদ টাকা নিয়ে আসবেন। ‘অন্য প্রকাশ’ এপার বাংলায় বেশ জনপ্রিয়। সাওন ত্রিদিব বই গোছাতে গোছাতে বললেন,’ বিষয়টা সমস্যার। তবে পাঠক যদি বই পড়তে চান, তাহলে তাঁরা ফিরে আসবেনই এবং আসছেনও।‘ কলেজ পড়ুয়া তিথি রায় যেমন জানালেন, তিনি ফিরে আসবেন, নগদ টাকা নিয়ে উইকেন্ডে এসে ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে যাবেন তালিকা করে রাখা বই। তবে ক্রেতা-বিক্রেতা দুই’পক্ষই এই সমস্যার সমাধান চাইছেন। যদি কোনওভাবে সুরাহা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?