বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শীত পড়তেই উঠছে গোছা গোছা চুল! কেন বলুন তো? এই সহজ কটি টোটকায় মুশকিল আসান

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ ডিসেম্বর ২০২৪ ০২ : ০০Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: আজকাল চুল পড়ার সমস্যায় ভোগেন কম-বেশি সকলে। নেপথ্যে দূষণ, অনিয়মিত খাওয়াদাওয়া, অযত্ন সহ নানা কারণ। আর শীতকালে এই সমস্যা বাড়ে। আবহাওয়া পরিবর্তনের সময় থেকে সারা শীতকাল জুড়ে চুল পড়ার সমস্যা যেন কমতেই চায় না! কেন বলুন তো? কীভাবেই বা কমাবেন চুল পড়া? আসুন জেনে নেওয়া যাক- 

আচ্ছা, কখনও ভেবে দেখেছেন চুল পড়া কি স্বাভাবিক? আসলে এই কথা আংশিকভাবে সত্যি। কারণ, মাথায় চুল ঝরে গিয়ে আবার নতুন করে চুল গজাবে। এটা স্বাভাবিক এবং প্রাকৃতিক প্রক্রিয়া। চিকিৎসকদের একাংশের মতে, দিনে ৫০-১০০টা পর্যন্ত চুল পড়া একেবারেই স্বাভাবিক। কখনও কখনও এই সংখ্যার হেরফের হতে পারে। তবে এই সংখ্যার থেকে যদি বেশি চুল পড়ে, তাহলে একটু চিন্তা কারণ আছে বই কি!  

বাংলার মতো জায়গায় আবহওয়ায় আর্দ্রতার পরিমাণ সারা বছরই খুব বেশি থাকে। তবে শীতকাল আসার সঙ্গে সঙ্গেই  আবহাওয়ায় সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। হঠাতই কমে যায় বাতাসে আর্দ্রতার মাত্রা। যার প্রভাব পড়ে ত্বক, চুলের উপর। ত্বক যেমন তার প্রাকৃতিক আর্দ্রতা হারাতে থাকে। কমে যায়  স্ক্যাল্পের আর্দ্রতাও। স্ক্যাল্প শুষ্ক হয়ে যায়। ফলে অতিরিক্ত চুল উঠতে থাকে। এছাড়াও স্ক্যাল্প শুষ্ক হয়ে যাওয়ার কারণে খুশকি সহ নানা ইনফেকশনও হতে পারে। তাই ঠান্ডার মরশুমে চুল পড়ার সমস্যা বাড়ে।

এছাড়াও চুল ওঠার পিছনে থাকতে পারে আরও অনেক কারণ। হরমোনের ভারসাম্যে হঠাৎ পরিবর্তনে চুল উঠতে পারে। এই কারণেই গর্ভাবস্থা বা সন্তান প্রসবের পর কিংবা মেনোপোজের পরবর্তী সময়ে চুল পড়ার সমস্যায় ভোগেন অনেকেই। নির্দিষ্ট কোনও শারীরিক অসুস্থতার কারণেও চুল উঠতে দেখা যায়। অত্যাধিক দুশ্চিন্তা, আয়রন, ভিটামিনের অভাবেও চুল পড়ে। আবার চুল পড়ার অন্যতম কারণ জিনগত হতে পারে।  

চুল পড়ার সমস্যাকে প্রতিরোধ করতে নিয়মিত কয়েকটি টোটকা মেনে চলুন। যেমন- 

স্ক্যাল্প পরিষ্কার রাখুন। নিয়মিত মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে স্ক্যাল্প ক্লিনজিং করুন।
শ্যাম্পু করার পর কন্ডিশনার এবং হেয়ার সিরাম লাগাতে ভুলবেন না। নাহলে চুল আরও বেশি রুক্ষ হয়ে যাবে।
সপ্তাহে অন্তত ৩ দিন স্ক্যাল্পে ও চুলের গোড়ায় তেল মালিশ করতে পারে। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। তবে স্ক্যাল্প তৈলাক্ত হলে তেল না লাগানোই শ্রেয়। 
চুল ঝলমলে রাখতে প্রোটিন হেয়ার প্যাক লাগান সপ্তাহে একদিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া