সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tamil Nadu Family Turns Funeral Into Celebration gnr

দেশ | বৃদ্ধার শেষযাত্রায় ডিজে বাজিয়ে উদ্দাম নাচ, শোক ভুলে উদযাপনেই মাতল গোটা পরিবার!

Pallabi Ghosh | ২১ ডিসেম্বর ২০২৪ ০১ : ৪৭Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ৯৬ বছর বয়সি বৃদ্ধার প্রয়াণে শোকস্তব্ধ নয় পরিবার। বরং উদযাপনে মাতলেন সকলে। সামিল হলেন গ্রামের বাসিন্দারা। বৃদ্ধার শেষযাত্রায় ডিজে বাজিয়ে উদ্দাম নাচে মত্ত হলেন সকলে। এমন ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাই জেলায়। সম্প্রতি ৯৬ বছর বয়সি বৃদ্ধা বয়সজনিত কারণে প্রাণ হারান। দুই ছেলে ও চার মেয়ের মা ছিলেন তিনি। মৃত্যুর আগে জানিয়ে গিয়েছিলেন শেষ ইচ্ছে। বৃদ্ধার ইচ্ছে ছিল, তাঁর শেষকৃত্যে কেউ যেন কান্নায় না ভেঙে পড়েন। বরং তাঁর মৃত্যুর পর সকলের যেন হাসিমুখ বজায় থাকে। শোক ভুলে, তাঁর আত্মার শান্তিতে সকলে যেন উদযাপন করেন। 

বৃদ্ধার শেষ ইচ্ছেপূরণের জন্য শেষযাত্রায় ডিজে বাজিয়ে উদ্দাম নাচ করলেন তাঁর নাতি, নাতনিরা। এর পাশাপাশি লোকনৃত্যের আয়োজন করেছিলেন পরিবারের সদস্যরা। লোকগানের শিল্পীরাও গান পরিবেশন করেছিলেন। বৃদ্ধার শেষযাত্রায় নাচে-গানে রীতিমতো মেতে উঠেছিলেন সকলে। পাশাপাশি দেদার খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। 

সম্প্রতি সেই অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ এর সমালোচনা করেছেন। আবার একাংশের মতে, শোকজ্ঞাপনের বদলে বৃদ্ধার শেষ ইচ্ছেপূরণ করেছেন সদস্যরা। এটাই আসলে শ্রদ্ধাজ্ঞাপন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া