বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রোজই বাচ্চার টিফিন ফেরত আসছে? স্কুলে স্বাদে-গুণে ভরপুর এই সব খাবার দিলেই মিটবে বায়না

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২১ ডিসেম্বর ২০২৪ ০০ : ৫২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: সন্তানকে কী খাবার টিফিন দেওয়া যায়, তা নিয়ে মা-বাবার দুশ্চিন্তার অন্ত নেই। থাকবে না-ই বা কেন? বাড়ির খুদে সদস্যটি যে দিনের অনেকটা সময়ই থাকে স্কুলে। সেখানে কেমন থাকছে, কী করছে—মায়ের বকুনির ভয়ে খাবার ফেলে দিচ্ছে, নাকি বন্ধুকে খাইয়ে দিচ্ছে; সেসব নিয়ে ভাবনা হতেই পারে। তাছাড়া রয়েছে আজকাল নানান প্যাকেটজাত খাবারের হাতছানি। ফলে সাদামাঠা রুটি-তরকারিতে যে মন ভরে না শিশুদের। এদিকে বাড়ন্ত বয়সে পুষ্টির সঙ্গে আপস করলেও চলবে না। তাহলে কোন কোন খাবার দিলে শিশুর মন ভরবে, সঙ্গে মিটবে পুষ্টির চাহিদাও? রইল তারই হদিশ।

পোহা- আলু, পিঁয়াজ, গাজর, বিনস আর তাতে কাজু-কিশমিশ, বাদাম ছড়িয়ে বানিয়ে নিন চিঁড়ের পোলাও বা পোহা। একটু মিষ্টি দেবেন। পুষ্টিগুণে ভরপুর পোহা শিশুরা বেশ পছন্দ করবে। বেশ পছন্দ করে খাবে।

ধোকলা- রোজকার একঘেয়েমি কাটাতে শিশুর টিফিনে দিতে পারেন ধোকলা। এই সুস্বাদু খাবারটি স্বাস্থ্যের জন্যেও উপকারী। মাত্র ১৫-২০ মিনিটেই বানিয়ে দেওয়া যায় ধোকলা।

ছোলা স্যালাড- প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ ছোলা। তার সঙ্গে শসা, টমেটো, পিঁয়াজ, ধনেপাতা কুঁচি করে কেটে মিশিয়ে স্যালাড তৈরি করে উপর দিয়ে বিটনুন ও এক চিমটি গোলমরিচ ছড়িয়ে দিন। বানাতে যেমন ঝামেলা নেই, তেমন মুখরোচক আর পুষ্টিগুণে ভরপুরও।

উপমা- পুষ্টিগুণের দিক থেকে বেশ কিছুটা এগিয়ে সুজি। যা দিয়ে সহযে বানিয়ে ফেলুন উপমা। অনেক ধরনের সবজির সঙ্গে কাজুবাদাম, কিসমিস দিয়ে উপমা খেতে যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকরও।

স্যান্ডউইজ- স্যান্ডউইজ টিফিনের জন্য খুব ভাল খাবার। ভেজ স্যান্ডউইজ হলে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন। তার নন ভেজে ডিম কিংবা চিকেন ব্যবহার করতে পারেন। স্টাফের জন্য মেয়োনিজ ব্যবহার না করে জল ঝরিয়ে দই ব্যবহার করতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া