বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বেঁকে বসল অন্যতম 'বন্ধু' দলও। ফলে অঘটন না ঘটলে আগামী বছরের শুরুতেই কানাডার প্রধানমন্ত্রীর কুর্সি হারাতে চলেছেন জাস্টিন ট্রুডো। কানাডায় ট্রুডোর ‘বন্ধু’ বলে পরিচিত নিউ ডেমোক্র্যাটিক পার্টিও বা এনডিপি। এবার এই দলের নেতা জগমিত সিং সরকারের বিরুদ্ধে সোচ্চার। এমনকি ট্রুডো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনারও হুঁশিয়ারি দিয়েছেন। এনডিপির নেতা হ। ২০২৫ সালের ২৭ জানুয়ারি বসছে কানাডার পার্লামেন্টের অধিবেশন। সেই অধিবেশনেই অনাস্থা প্রস্তাব পেশ করা হতে পারে। যদি সব বিরোধী দল প্রস্তাবের পক্ষে ভোট দেয়, তাহলেও ৯ বছরের প্রধানমন্ত্রীত্বের মেয়াদকাল শেষ হবে ট্রুডোর।
ট্রুডোর লিবারেল পার্টির কানাডার পার্লামেন্ট হাউস অফ কমনসে একক সংখ্যাগরিষ্ঠতা নেই। সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে অন্য দলের সমর্থন প্রয়োজন তাদের। হাউস অফ কমন্সে মোট জনপ্রতিনিধির সংখ্যা ৩৩৮। কিন্তু লিবারেলের রয়েছে ১৫৩ আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে এনডিপির সাহায্য নিতে হয় তাদের। হাউস অফ কমন্সে এনডিপির রয়েছে ২৫ জন জনপ্রতিনিধি। ফলে সেই সমর্থন না পেলে ট্রুডোর দলের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা কঠিন হয়ে যাবে বলেই মনে করছেন অনেকে।
চলতি বছর সেপ্টেম্বরে ট্রুডোর দলের সঙ্গে এনডিপির দূরত্ব তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় এনডিপি নেতা লিখেছেন, 'প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বড় দায়িত্ব হল সাধারণ মানুষের জন্য কাজ করা, ক্ষমতাবানদের জন্য নয়। এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন ট্রুডো।' ট্রুডোর সরকারকে ভেঙে দিয়ে কানাডাবাসীকে নতুন সরকার বেছে নেওয়ার সুযোগ করে দেওয়া হবে বলেও জানিয়েচেন তিনি।
Justin Trudeau failed in the biggest job a Prime Minister has: to work for people, not the powerful.
— Jagmeet Singh (@theJagmeetSingh) December 20, 2024
The NDP will vote to bring this government down, and give Canadians a chance to vote for a government who will work for them. pic.twitter.com/uqklF6RrUX
নানা সমস্যায় গত বেশ কয়েক দিন ধরেই কোণঠাসা কানাডার প্রধানমন্ত্রী। দেশের আর্থিক ঘাটতি নিয়ে চাপে তাঁর সরকার। এমনকি নিজের দলের মধ্যেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে ট্রুডোকে। দলেরই প্রায় ৬০ জন সাংসদ ইতিমধ্যে ট্রুডোর বিরোধিতা শুরু করেছেন। ট্রুডোকে কাঠগড়ায় তুলে কানাডার অর্থমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রীও ইস্তফা দিয়েছেন। এরপরই গত শুক্রবার নিজের মন্ত্রিসভাতেও রদবদল করে করেছেন ট্রুডো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?