বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | বদলে যাচ্ছে পুরুষাঙ্গের আকার! বৃদ্ধকে পরীক্ষা করতেই চিকিৎসকের চোখ ছানাবড়া

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২১ ডিসেম্বর ২০২৪ ২১ : ০৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ধপ করে পড়ে গিয়ে ব্যাথা পেয়েছিলেন হাঁটুতে। সেই ব্যাথার উপশমে ডাক্তারের কাছে গিয়েছিলেন ৬৩ বছরের এক বৃদ্ধ। ডাক্তাররা তাঁকে পরীক্ষা করে এমন এক বিরল রোগের সন্ধান পেলেন। ওই ব্যক্তি স্বপ্নেও ভাবতে পারেননি যে তিনি ওই রোগে ভুগছেন। ডাক্তাররা আবিষ্কার করলেন ওই ব্যক্তির পুরুষাঙ্গ ক্রমশ 'হাড়'-এ পরিণত হচ্ছে। ডাক্তারি ভাষায় এই রোগের নাম 'পিনাইল অসিফিকেশন'।

'পিনাইল অসিফিকেশন' কী 

ডাক্তারদের মতে, পুরুষ যৌনাঙ্গে হঠাৎ করে মাংসপিণ্ড তৈরি হওয়ার ঘটনাকে 'পিনাইল অসিফিকেশন' বলে। বিকৃত পুরষাঙ্গ, গাউট এবং অন্যান্য বিপাকীয় ব্যাধির কারণে এই সমস্যা দেখা দিতে পারে। পুরুষাঙ্গের নরম কোষগুলিতে ক্যালসিয়াম জমা হয়ে এই রোগের সূ্ত্রপাত। এর ফলে পুরুষাঙ্গের বাইরের অংশে হাড়ের মতো শক্ত আস্তরণ পড়তে শুরু করে। এর ফলে যে ব্যাথা অনুভব হয় তা ইঞ্জেকশন বা পেনকিলার খেয়ে কমানো যেতে পারে। ডাক্তার শকওয়েভ থেরাপির মাধ্যমে পুরুষাঙ্গে জমা ক্যালসিয়ামগুলি নষ্ট করে দেন। অনেক সময় সনিক পালসও ব্যবহার করা হয়। 

আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ জানিয়েছে, বিশ্বে এখনও পর্যন্ত মাত্র ৪০টি এ হেন ঘটনা নথিবদ্ধ করা আছে। ৪০ থেকে ৭০ বছরের বয়সী পুরুষেরা সাধারণত এই রোগে ভোগেন। শুধু এই বয়সেই সীমাবদ্ধ নয়, যে কোনও বয়সের পুরুষেরই এই রোগ হতে পারে। 

লিঙ্কন মেডিক্যাল এবং মেন্টাল হেলথ সেন্টার জানিয়েছে, পুরুষাঙ্গের মাঝের অংশে এই ব্যাথা অনুভব হয়। এই স্বাস্থ্যকেন্দ্রেই হাঁটুর ব্যাথার সমস্যা নিয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। নিজের এই বিরল রোগের কথা জানার পর ডাক্তারদের পরামর্শ সত্ত্বেও ওই ব্যক্তি বাড়ি ফিরে যান। এমনকি চিকিৎসা নিতেও অস্বীকার করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া