বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | হবু স্ত্রীর জন্য ৫৫ লাখ খরচের পর বরের চক্ষু চড়ক! কী এমন হল?

RD | ২১ ডিসেম্বর ২০২৪ ২১ : ০১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিয়ের বিজ্ঞাপণে একে অন্যকে দেখা। দেখেই প্রেমে পড়া। এরপর চ্য়াটিং। চিনের দক্ষিণপ্রান্তে হুবেই প্রদেশের বাসিন্দা শিন ও শাওয়ুয়ের প্রেমে এ ভাবেই চলছিল। পরে সম্পর্কের ঘনিষ্ঠতা, বিয়ে করার সিদ্ধান্ত নেন দু'জনে। কিন্তু তখনও তাঁদের সাক্ষাৎ হয়নি। এদিকে বিয়ের আসর জমকালো করতে বিশাল খরচ করতে শুরু করে দিয়েছেন শিন। সেই সঙ্গেই হবু স্ত্রীকেও প্রচুর অর্থ দেন। প্রস্তুতি যখন প্রায় শেষ, তখনই ঘটনায় নয়া মোড়! শিন জানতে পারেন তাঁর হবু স্ত্রী আগে থেকেই বিবাহিত। 

চিনে বিয়েতে কনের মূল্য দেওয়ার রীতি চালু রয়েছে। এক্ষেত্রে শাওয়ু তাঁর মূল্য হিসাবে শিনের তেকে ২২ লক্ষ টাকা দাবি করেছিলেন। এছাড়াও নিজের মায়ের স্বাস্থ্যক্ষেত্রে খরচ ও বোনের জন্যও বড় অঙ্ক চেয়েছিলেন। আসলে বিয়ের রীতিকেই ঢাল করেই প্রতারণার ফাঁদ খুলে বসেছিলেন এই মহিলা।

বিষয়টি শিনের সন্দেহজনক মনে হয়েছিল। কিন্তু, মহিলা ছবি পাঠিয়ে এবং ফোন কথোপকথনের মাধ্যমে শিনকে আস্বস্ত করিয়ে দেন। এক বছর পর দেখা যায়, শিন তাঁর হবু স্ত্রী শাওয়ুকে ৫৫ লাখ টাকা দিয়েছিলেন।

কয়েক মাস অনলাইন আর্থিক লেনদেনের পর, শিন এবং শাওয়ুর পরিবার দেখা করতে রাজি হয়। সেই সাক্ষাতেই, শাওয়ুকে দেখে চিনতে পারেননি শিন। শাওয়ু নিজের পরিচয় দিলে আকাশ তেকে পড়েন প্রেমিক শিন। ছবির সঙ্গে কোনও মিল নে তো! কেন এই অবস্থা?  শাওয়ু জানিয়েছিলেন ছবি ফিল্টার করে শানকে দিয়েছিলেন তিনি। এই সত্য জেনেও শিন হবু স্ত্রীকে টাকা পাঠানো অব্যহত রেখেছিলেন। বিয়ে করার প্রস্তুতিও নিচ্ছিলেন।  কিন্তু এসবের পরও শওয়ুর কিছু আচরণ ও কথায় অস্বাভাবিকতা লক্ষ করেছিলেন শিন। যখন শিন হবু স্ত্রীর মুখোমুখি আলোচনার চেষ্টা করেন তখন শওয়ু দাবি করেন তাঁর ফোন হ্যাক করা হয়েছে। 

এরপর খোঁজখবর শুরু করেন শিন। জানতে পারেন, তাঁর হবু স্ত্রী শওয়ু ইতিমধ্যেই বিবাহিত এবং একটি সন্তান রয়েছে৷ সে তাঁর পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতেই এই প্রতারণা করেন। বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরেই বিচলিত শিন বিষয়টি স্থানীয় পুলিশকে জানান। তদন্তে জানা যায়, ওই মহিলা এবং তার সহযোগিরা সংগঠিত অপরাধ চক্রের অংশ। এরা প্রেম এবং বিয়ের জন্য আগ্রহী সন্দেহজনক ব্যক্তিদের নিশানা করে প্রতারণা চালাত।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া