সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পরপর আটবার পাল্টি খেল গাড়ি, বিন্দুমাত্র চোট পেলেন না যাত্রীরা! দুর্ঘটনার পর চমকে গেল পুলিশ

Pallabi Ghosh | ২১ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: কী কাণ্ড! পরপর আটবার পাল্টি খেল যাত্রীবাহী গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও, ভিতরে থাকা যাত্রীদের কিছুই হল না। গুরুতর আহত হওয়া তো দূরঅস্ত, বিন্দুমাত্র চোট পেলেন না কেউ। এমন দুর্ঘটনার পর রীতিমতো চমকে গেল পুলিশ থেকে স্থানীয়রা বাসিন্দারা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের নাগৌরে। শুক্রবার মধ্যরাতে হাইওয়েতে ঘটে দুর্ঘটনাটি। পুলিশ জানিয়েছে, গাড়িতে পাঁচজন ছিলেন। হাইওয়েতে টার্ন নিতে গিয়ে আচমকা নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। এরপর গাড়িটি পাল্টি খেতে শুরু করে। পাল্টি খেতে খেতে হাইওয়ের ধারে একটি শোরুমের গেটে মারে গাড়িটি। তাতে আগুনও ধরে যায় গাড়িতে। অথচ আহত হননি কোনও যাত্রী। 

পুলিশ জানিয়েছে, গাড়ির যাত্রীরা নাগৌর থেকে বিকানেরের দিকে যাচ্ছিলেন। হাইওয়েতে নিয়ন্ত্রণ হারানোর পরেই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে বাইরে বেরিয়ে যান চালক। গাড়িটি পাল্টি খাওয়ার সময় বাকি চারজন যাত্রীও দরজা খুলে বাইরে ঝাঁপিয়ে পড়েন। গাড়িতে আগুন ধরার আগেই প্রাণে বাঁচেন যাত্রীরা। 

স্থানীয়রা জানিয়েছেন, গাড়িটি অন্ততপক্ষে আটবার পাল্টি খায়। পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েও প্রাণে বাঁচেন যাত্রীরা। এ ঘটনায় তাঁরা বিন্দুমাত্র আতঙ্কিত হননি। বরং গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার পর হাইওয়ের ধারের দোকানে এসে স্বাভাবিক চা খান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া