বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২১ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩৪Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ শীত আসতেই ঘাম থেকে কিছুটা রেহাই মিলেছে ঠিকই কিন্তু স্বস্তি কি মিলেছে? চুলে ঘাম না বসলেও স্ক্যাল্পে খুলকি ভরে গেছে অনেকরই। হাত দিলেই গোছা গোছা চুল উঠছে? সৌন্দর্যের সঙ্গে জুড়ে থাকে মাথার চুল। প্রতিদিন আঁচড়ানোর সময় বা শ্যাম্পু করার সময় যদি একসঙ্গে অনেক চুল ওঠে , কারোরই মাথার ঠিক থাকে না। রাসায়নিক মিশ্রিত বিভিন্ন প্রসাধনীর ব্যবহার এবং সঠিক পরিচর্যার অভাবে ইদানীং চুল ক্রমশ রুক্ষ ও নিস্তেজ হয়ে পড়ছে। কাজেই প্রায় সবাই-ই এখন চুলের সমস্যায় ভুগছে। শ্যাম্পু করার পরেও চুল ঠিক হয় না। উল্টে কিছুক্ষণ পরেই তা আবার রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। রুক্ষ ও ডগা ফাটা চুলে চুল পড়ার সমস্যা বাড়ে। ফলে অল্প সময়েই টাক পড়ে যেতে পারে। চুলের সমস্যার সামাল দিতে হেয়ার সিরাম, হেয়ার মাস্ক বা কন্ডিশনার ব্যবহার করলেও স্থায়ী সমাধানের জন্য নিয়মিত চুলের যত্ন নেওয়া প্রয়োজন। আর সেই বিষয়ে আপনি শুধুমাত্র ঘরোয়া উপায়েই ভরসা করতে পারেন। এই ঘরোয়া হেয়ার স্প্রে চুলের স্ক্যাল্পে প্রতিনিয়ত ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে। জেনে নিন কীভাবে বানাবেন।
প্যানে এক কাপ জল ফুটতে দিন। হালকা ফুটতে শুরু করলে এক চামচ করে মেথি দানা, চা পাতা ও কালোজিরে দিন। এক চামচ মতো পরিমাণে থেঁতো করা আদাও দিতে হবে। ১০-১৫টি কারিপাতা ও একটি গোটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিয়ে দিন। এইসব উপকরণগুলো ১০ মিনিট অল্প আঁচে ভাল করে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে নিন। একটি স্প্রে বোতলে ঢেলে রাখুন। চুল ধোওয়ার ১০ মিনিট আগে স্ক্যাল্পে স্প্রে করে নিন। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। আপনার চুলের সমস্যাকে সমাধান করবে এই টোটকা।
ত্বকের মতো চুল ভাল রাখতে গেলেও মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখা প্রয়োজন। মেথির মধ্যে রয়েছে লেসিথিন নামক একটি উপাদান, যা চুল এবং মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ফলে মাথার ত্বক শুষ্ক হয়ে চুল ঝরে পড়ার পরিমাণ কমায়। মেথির মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে। যা খুশকির হাত থেকে চুলকে রক্ষা করে। মাথার ত্বক শুষ্ক হয়ে চুলকানি বা র্যাশের সমস্যা হলেও তা কমিয়ে দিতে পারে মেথি। কালোজিরে অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এই ছোট কালো বীজ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে। কালোজিরাতে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্য থাকে। যা চুলের জন্য অত্যন্ত উপকারী। কারিপাতা ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রনের মতো প্রয়োজনীয় খনিজ পদার্থে সমৃদ্ধ। এছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও এ। দুটোই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মুখ্য ভূমিকা নেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?