শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | INDIA Alliance: বুধে বসছে না 'ইন্ডিয়া' জোট, পরবর্তী বৈঠক সকলের সুবিধা দেখেই!

Riya Patra | ০৫ ডিসেম্বর ২০২৩ ১৪ : ২১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রবিবার, যখন মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান একের পর রাজ্যে কংগ্রেসের বেহাল অবস্থার ছবি ফুটে উঠছিল তখনই তড়িঘড়ি মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া জোটের শরিকদের বৈঠকে ডেকেছিলেন। বুধবার এই বৈঠক বসার কথা থাকলেও মঙ্গলবার জানা গেল, আপাতত স্থগিত এই বৈঠক। কারণ কী? সঠিক কারণ এখনও পর্যন্ত জানান না গেলেও, সূত্রের খবর, যেভাবে একের পর এক দলের শীর্ষ নেতা নেত্রীদের বৈঠকে উপস্থিত থাকতে না পারার কথা জানা যাচ্ছিল, সেই কারণেই ইন্ডিয়া জোটের বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী জোটের অন্যতম মুখ, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ওই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা ছিল শুরু থেকেই। তবে সোমবার পরিষ্কার হয়ে যায় তাঁর উপস্থিত না থাকার কথা। সোমবার তিনি সাফ জানিয়েছিলেন, "আমি জানি না। ৬ ডিসেম্বরের বৈঠক নিয়ে আমাকে কেউ জানায়নি। আমি কিছুই জানি না। ওই সময় আমার উত্তরবঙ্গ সফর আছে।’‌  মঙ্গলবার সকালে জানা গিয়েছিল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব দুজনেই বুধবারের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। তবে বৈঠকে দলের প্রতিনিধিরা থাকবেন। এই খবর প্রকাশ্যে আসার পরেই নীতিশ কুমার এবং অখিলেশের সঙ্গে কংগ্রেসের দূরত্ব নিয়ে চর্চাও শুরু হয়ে যায়। তার মাঝেই জানা গেল বৈঠক স্থগিতের কথা। উল্লেখ্য, এর আগে ইন্ডিয়া জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে পাটনা, বেঙ্গালুরু ও মুম্বইয়ে। সূত্রের খবর, সকলের সুবিধা দেখেই বসবে পরবর্তী বৈঠক।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া