বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২০ ডিসেম্বর ২০২৪ ০১ : ৩৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মাথা তুলে দাঁড়াতেই পারছে না ভারতীয় শেয়ার বাজার। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের শেষ দিন এক হাজারেরও বেশি পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটি নেমেছে সাড়ে ৩০০ পয়েন্টের বেশি। শেষ পাঁচ দিনে সেনসেক্স পড়েছে প্রায় ৪১০০ পয়েন্ট। বড়দিনের আগে মাথায় হাত লগ্নিকারীদের। বাজার থেকে মুছে গিয়েছে লক্ষ কোটি টাকা।
শুক্রবার, ২০ ডিসেম্বর সারাদিনে ১১৭৬.৪৮ পয়েন্টের পতন হয়েছে সেনসেক্সে। দিনের শেষে ৭৮,০৪১.৫৯ পয়েন্টে থামে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। পতনের হার ১.৪৯ শতাংশ। বৃহস্পতিবার ৭৯,২১৮.০৫ পয়েন্টে বন্ধ হয়েছিল সেনসেক্স। এ দিন ৭৯,৩৩৫.৪৮ পয়েন্টে শুরু হয় এর দৌড়। তবে দিনের মধ্যে সর্বনিম্ন ৭৭ হাজারে নেমে গিয়েছিল বিএসইর সূচক। অন্যদিকে, নিফটি কমেছে ১.৫২ শতাংশ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এ দিন ৩৬৪.২ পয়েন্টের পতন দেখা গিয়েছে। বাজার বন্ধ হওয়ার সময় ২৩,৫৮৭.৫০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে নিফটি।
কী কারণে ভারতীয় শেয়ার বাজারের এই বেহাল দশা? বিশেষজ্ঞদের মতে, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘ফেডারেল রিজ়ার্ভ সুদের হার কমিয়ে দেওয়ায় ভারতীয় টাকার নিরিখে বেড়েছে ডলারের দাম। এর পাশাপাশি, ফেডেরাল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন, ২০২৫ সালে চার বার নয় মাত্র দু'বার সুদের হার কমানো হবে। বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। শেষ চার দিনে ভারতের বাজার থেকে ১২,২৩০ কোটি টাকার বিদেশী লগ্নি তুলে নেওয়া হয়েছে। আমেরিকার বাজারে বৃদ্ধি পাচ্ছে লগ্নির সংখ্যা। বিদেশি লগ্নিকারীরা ভারতীয় বাজার থেকে মুখ ফেরাতে শুরু করেছেন। এর ফলেই শেয়ার বাজারের পতন। শেষ ২০০ দিনে এত নীচে নামেনি নিফটি। সোমবার বাজার খুললে আরও পতনের আশঙ্কা করা হচ্ছে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?