সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২০ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: অতুল সুভাষ। গার্হস্থ্য হিংসার শিকার অতুল বেছে নিয়েছিলেন মৃত্যুকে। অতুল সুভাষ, তাঁর মৃত্যুর পর থেকে গত কয়েকদিনে জোর চর্চা ডিভোর্স, খরপোশ, হয়রানি, মানসিকচাপ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে। গত কয়েকদিনে বহু মানুষ অতুলের প্রসঙ্গ টেনে নিজেদের অসহায়তার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। গার্হস্থ্য হেনস্থার জেরে অতুলের মৃত্যু নিয়ে গত কয়েকদিনে তোলপাড়। মৃত্যুর আগে ২৪ পাতার একটি চিঠি লিখেছিলেন অতুল, তাতে তিনি স্পষ্টতই দায়ী করে গিয়েছেন তাঁর স্ত্রী, স্ত্রীর পরিবার এবং আদালতের বিচারককে। তিনি ৯০ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছিলেন।
অতুলের পর অলোক। তাঁর কথা শুনে, অতুলের কথা বলছেন সাধারণ মানুষ। গুরুগ্রামের ইউএক্স ডিজাইনার অলোক মিত্তল। তাঁর অভিযোগ, বিয়ের মাত্রপাঁচ মাসের মাথায় তাঁর স্ত্রী তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করেন।
অলোক জানিয়েছেন, তাঁর স্ত্রী যথেষ্ট বেতন পান। তবু তিনি বিচ্ছেদের পর ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে দাবি করেছেন, ১ কোটি টাকা খোরপোশ দাবি করেছেন, এবং একটি বাড়িও দাবি করেছেন। তাঁর বিরুদ্ধে পোস্ট ডিলিট করার হুমকি দিয়েছেন, অন্যথায় অন্য একটি মামলা দায়ের করার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ অলোকের।
সোশ্যাল মিডিয়ায় অলোক লিখেছেন, এরপর তাঁর কিছু হলে, কে দায়ী থাকবেন তিনি সেটা স্পষ্ট করে জানাতে চান। স্ত্রী এবং শ্বশুরবাড়ির সদস্যদের নাম লিখেছেন তিনি। উল্লেখ্য, ২০২৩ সালে বিয়ে হয় অলোকের। বিয়ে পর তাঁর চাকরি চলে যায়। পরে বেঙ্গালুরুতে নতুন চাকরি, স্ত্রীর চাপে বাধ্য হয়ে চাকরি ছেড়ে ফের দিল্লি ফিরে যাওয়া, দীর্ঘ সময়ের কথা লিখেছেন তিনি। স্ত্রী দীর্ঘদিন তাঁদের সন্তানের সঙ্গে দেখা করতে দেন না বলেও অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, নিজেকে নির্দোষ প্রমাণ তিনি পাঁচ মিনিটেই করে ফেলতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?