শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | আম্বেদকরের অবমাননা, প্রতিবাদে মিছিলের ডাক তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির

RD | ২০ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্য তোলপাড় সংসদ। বৃহস্পতিবারই মুখ খুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন শাহী-মন্তব্যে তিনি 'স্তম্ভিত'। এই ইস্যুতে এবার প্রতিবাদ মিছিলের ডাক দিলেন তৃণমূল নেত্রী। শুক্রবার নিজের সোস্যাল মিডিয়ায় প্রতিবাদ মিছিলের ঘোষণা করেছেন মমতা ব্য়ানার্জি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাবাসাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্য ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতেই আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত, রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে। 

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী কী লিখেছেন?

"আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না! এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার।

সংবিধান-বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিত-বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক, বাবাসাহেব ড. বি.আর. আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। 
এটি কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর একটি আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা। বাবাসাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতে, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত, রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে। 

আসুন, আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে এই মিছিলে সামিল হই। এই ঘৃণ্য, স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা বাবাসাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য একত্রিত হই।"

কী বলেছিলেন অমিত শাহ?
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন শাহ বলেছিলেন, "এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।" সেই সঙ্গে কংগ্রেসকে নিশানা করে শাহ বলেছিলেন, "১০০ বার ওর (বিআর আম্বেদকর) নাম নিলেও কিন্তু ওঁকে নিয়ে আপনাদের কী আবেগ ছিল? তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর।" এই শাহী-মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার কংগ্রেস। বিষয়টি নিয়ে উত্তাল সংসদ। মুখর, তৃণমূল সহ অন্য়ান্য সব বিরোধী দলগুলি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া