সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সন্তানের নামকরণ নিয়ে চুলোচুলি, বিচ্ছেদের পথে দম্পতি! তারপরই নয়া মোড়

RD | ২০ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কোল আলো করে এসেছিল পুত্র সন্তান। খুশি ধরছিল না দম্পতির। কিন্তু সদ্যজাতের নামকরণেই যত সমস্যা! কী হবে ছেলের নাম? এই নিয়েই বাবা-মায়ের মধ্যে মতপার্থক্য দেখা যায়। কেউ কারোর দেওয়া ছেলের নাম মানতে নারাজ। সমস্যা ক্রমশ বাড়তে থাকে। একসময় তা জটিল হয়। শেষে ছেলের নামকরণ নিয়ে সমস্যার জেরে ওই দম্পতি বিবাহবিচ্ছেদের পথে পা বাড়ান। এখানেই সব শেষ নয়, তারপর ঘটনায় এল নয়া মোড়!  

কর্নাটকের বাসিন্দা ২৬ বছরের এক ব্যক্তি ২০২১ সালে সদ্যজাতের নাম রাখতে চেয়েছিলেন আদি। যা পছন্দ হয়নি বাচ্চাটির মায়ের। তিনি রাখেন অন্য নাম এই ডামাডোলের মধ্যেই দুধের শিশুটির নাকরণ আনুষ্ঠানের আয়োজন করেছিলেন তার মা। ছেলের নাম তাঁর পছন্দের না হওয়ায় সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বাবা।

ঘটনার প্রথম মোড় এর কয়েক মাসের মধ্যে। স্বামীর প্রতি বিতশ্রদ্ধ হয়ে ভরণপোষণ-সহ বিচ্ছেদ চেয়ে নোটিশ পাঠান স্ত্রী। দ্বারস্থ হন আদালতের। 

এই ধরনের কারণে বিচ্ছেদ মামলায় কিছুটা আবাকই হয়েছিলেন বিচারক। তিনি শিশুটির জন্য একাধিক নামের পরামর্শ দেন। কিন্তু এতেও সমাধান মেলেনি। এরপর গত সপ্তাহে মহিশুর সেশন কোর্ট ওই দম্পতিকে ডেকে পাঠায়। তিন বছরের শিশুটির নাম আর্যবর্ধন রাখার পরামর্শ দেন বিচারক। তাতেই সিলমোহর দেন দম্পতি। তারপরই বিরোধ মিটিয়ে বাচ্চা নিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন ওই দম্পতি।   

গত বছর, কেরল হাইকোর্ট একটি তিন বছরের শিশুর নামকরণ করেছিল। এক্ষেত্রেও শিশুটির বাবা-মা নামকরণ নিয়ে একমত হতে পারেননি। এরপরই বিচ্ছেদের রাস্তায় হাঁটেন ওই দম্পতি। শেষে বিচারকের নির্দেশ ছিল, মায়ের প্রস্তাবিত নামকে যথাযথ গুরুত্ব দিতে হবে। অন্যদিকে পিতৃত্ব নিয়ে কোনও বিরোধ না থাকার কারণে পিতার নামটিও অন্তর্ভুক্ত করতে হবে। উভয়ের প্রস্তাববিত নাম একত্রিত করেই শিশুটির নামকরণ করা হয়।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া