সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২০ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৪৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আইএমডি। অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি অংশে আগামী তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। ফলে ১৮ ডিসেম্বর থেকে শুরু করে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে টানা বৃষ্টি। আইএমডি জানিয়েছে শুধু ভারী বৃষ্টি নয়, পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে গভীর নিম্নচাপ।
এরফলে অন্ধ্রপ্রদেশে প্রচুর বৃষ্টি হবে। যে নিম্নচাপটি রয়েছে সেটি সমুদ্র থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে। এটি আরও নিজের শক্তি বাড়াতে পারে বলেই অনুমান করছেন আবহবিদরা। ফলে আগামী ২৪ ঘন্টার মধ্যে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলেই খবর মিলেছে। বিগত দুদিন ধরে বাংলা থেকে কিছুটা মুখ ফিরিয়েছে শীতের আমেজ। যদি এই নিম্নচাপ আরও গভীর হয় তাহলে সেখান থেকে শীতল বাতাস আসতে বাধা পাবে। ফলে বাংলায় শীতের আমেজ অনেকটাই কমবে।
এদিকে ২০ ডিসেম্বর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হবে। এদিকে ২০ ডিসেম্বর দক্ষিণবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে। ২০ তারিখ উত্তরের সব জেলায় কুয়াশা থাকবে। তবে কোথাও কোনও বৃষ্টি হবে না।
২১ ডিসেম্বর বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। এদিকে ২১ ডিসেম্বর ভোরের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এদিকে উত্তরের দুই পাহাড়ি জেলার কোথাও কোথাও সেদিন তুষারপাত হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?