বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে আপোসে রাজি রাশিয়া, বড় ঘোষণা পুতিনের

RD | ২০ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আর্জি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপরই যুদ্ধ বন্ধ নিয়ে বড় ঘোষণা করেন পুতিন। জানিয়ে দেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে আপোসে রাজি রাশিয়া। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন পুতিন।

ইউক্রেন সংঘাত নিয়ে সংবাদিকদের রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, "রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত। একই সঙ্গে দেখতে হবে যে অন্য পক্ষ-ও এর জন্য প্রস্তুত রয়েছে কি না। তিনি বলেন, "আমরা সব সময় আলোচনা ও আপসের কথা বলে আসছি।"

২০২০ সালে মার্কিন মসনদ থেকে সররে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকে ট্রাম্পের সঙ্গে গত চার বছরের বেশি সময় ধরে কথা হয়নি বলে জানিয়েছেন পুতিন। জানান, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তবে ট্রাম্প-পুতিন সাক্ষাৎ কবে হবে তা তিনি জানেন না বলেই দাবি করেছেন।

ইউক্রেন যুদ্ধে কি তাহলে রাশিয়ার জয় হয়েছে? এমন প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, "পরিস্থিতি দ্রুততার সঙ্গে বদলে যাচ্ছে। প্রতিদিন রুশ সেনারা এক বর্গ কিলোমিটারের মতো ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন। যুদ্ধ একটি জটিল বিষয়। কিন্তু আমরা বিশেষ সামরিক অভিযানে আমাদের প্রাথমিক কাজ সমাধানের কাছাকাছি পৌঁছে গিয়েছি।"

রুশ জেনারেল ইগর কিরিলভ গুপ্তহত্যার শিকার হওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যর্থতা ছিল বলেও স্বীকার করে নিয়েছেন পুতিন। তিনি বলেন, "আমাদের স্পেশাল সার্ভিস (গোয়েন্দা সংস্থা) এটা রোধ করতে পারেনি। এর মানে আমাদের কাজের আরও উন্নতি করতে হবে। অবশ্যই এ ধরনের সাংঘাতিক ভুল হতে দেওয়া যাবে না।"

গত মাসে রাশিয়ার পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনা হয়। এ নিয়ে এক প্রশ্নের জবাবে পুতিন জানিয়েছেন, যদি রাশিয়াকে কোনও দেশ হুমকি দেয়, তাহলে রাশিয়া মনে করে সেই দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অধিকার তার আছে।

সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতন নিয়েও মুখ খোলেন প্রেসিডেন্ট পুতিন। দাবি করেন, আসাদ সরকারের পতনে রাশিয়ার পরাজয় ছিল বলে মনে করেন না তিনি। বাশারের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি, সিরিয়ার ভূখণ্ড দখল করায় ইজরায়েলের সমালোচনা করেন ভ্লাদিমির পুতিন।

এদিকে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী আরও দু'টি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। গ্রাম দু'টি হলো জেলেনিভকা ও নোভি কোমার।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া