সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২০ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মন্দির-মসজিদ ইস্যুকে খুঁচিয়ে তুলে উত্তেজনা ছড়ানোয় অসন্তোষ প্রকাশ করেছেন মোহন ভগবত। ঘৃণার বশে অন্যের ধর্মকে আক্রমণ কোনওভাবেই সমর্থনযোগ্য নয় বলে মনে করেন আরএসএস প্রধান। ধর্মীয় হিংসার বদলে সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি। সতর্ক করেছেন উঠতি হিন্দুত্ববাদী নেতাদের।
পুণেতে 'বিশ্বগুরু ভারত' শীর্ষক এক অনুষ্ঠানে গিয়েছিলেন মোহন ভগবত। সেখানে ভারতের বহুত্ববাদী সমাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পরধর্ম সহিষ্ণুতার উদাহরণ দিতে গিয়ে তুলে ধরেন রামকৃষ্ণ মিশনে ক্রিসমাস পালনের রীতিকে। জোর দিয়ে বলেন, "কেবল আমরাই এটা করতে পারি কারণ আমরা হিন্দু"।
এরপরই হিন্দুত্ববাদী উঠতি নেতাদের কড়া বার্তা দেন আরএসএস প্রধান। বলেছেন, "আমরা দীর্ঘদিন ধরে সম্প্রীতির আবহে বসবাস করছি। আমরা যদি বিশ্বকে এই সম্প্রীতি প্রদান করতে চাই তবে আমাদের এর একটা মডেল তৈরি করতে হবে। রামমন্দির নির্মাণের পর, কিছু লোক মনে করে যে, তারা নতুন জায়গায় একই ধরনের ইস্যু তুলে হিন্দুদের নেতা হতে পারে। এটি গ্রহণযোগ্য নয়।"
মোহন ভগবতের দাবি, অযোধ্যার রাম মন্দির ছিল হিন্দুদের আস্থার বিষয়। দলমত নির্বিশেষে হিন্দুরা চাইছিলেন ওই মন্দির নির্মাণ হোক। রাম মন্দির নির্মাণটা তাই জরুরি ছিল। যেহেতু সেটা সমস্ত হিন্দুদের কাছে বিশ্বাসের বিষয় ছিল, যে কোনও রাজনৈতিক প্রেরণা এড়িয়ে গিয়েছে। এই প্রসঙ্গেই ভগবত বলেন, প্রতিদিনই নতুন নতুন বিবাদ মাথাচাড়া দিচ্ছে। এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব? এভাবে চলতে পারে না। ভারতকে দেখাতে হবে যে আমরা একসঙ্গে থাকতে পারি।
রাম মন্দির নির্মাণের পর দেশের বিভিন্ন প্রান্তে একাধিক মুসলিম ধর্মস্থান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। উত্তরপ্রদেশের সম্ভলের শাহী জামা মসজিদ এমনকী রাজস্থানের আজমেঢ় শরিফেও হিন্দু ধর্মস্থান ছিল বলে দাবি করছেন স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা। এভাবে সংখ্যালঘুদের ধর্মীয় স্থান নিয়ে টানাটানি যে আরএসএসের বিশেষ পছন্দ নয় সেটা স্পষ্ট করে দিলেন শাহ। দেশকে দুনিয়ার সামনে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করতে ভারতীয়দের আগের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন ভগবত।
ভাগবত বলেছেন, "এখন সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়। এই ব্যবস্থায় জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে, যারা সরকার চালায়। আধিপত্যের দিন চলে গিয়েছে।" তাঁর দাবি, "'সংখ্যালঘু কে? সংখ্যাগুরু কে? সবাই এখানে সমান। এটাই দেশের ঐতিহ্য। সম্প্রীতি রয়েছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?